কীভাবে চিন্হিত করা হয় কোনটা গ্রাম পজিটিভ আর কোনটা গ্রাম নেগেটিভ। - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
446 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
একটা স্লাইডে ব্যাকটেরিয়া নিয়ে তাকে ক্রিস্টাল ভায়োলেট রং এ রঞ্জিত করা হয় এরপর এতে আয়োডিন দিতে হয়।পরে একে অ্যালকোহলে ধুয়ে লাল রং এর কাউন্টার স্টেইন করতে হয়।এরপর একে অপটিক্যাল মাইক্রোস্কোপ এর নিচে দেখলে যদি বেগুনি বর্ণ( বিশেষ করে নীল থেকে বেগুনী) পরিলক্ষিত হয় তাহলে এটি গ্রাম পজিটিভ আর যদি বেগুনি না হয়ে স্যাফ্রানিন এর লাল বর্ণ (দেখতে গোলাপি থেকে লাল) তখন এটিকে বলা হয় গ্রাম নেগেটিভ। ।এর কারন হলো গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে বিবর্ণ পর্যায় বা ধুয়ে ফেলার সময় বাকি নমুনা থেকে স্টেইন ধুয়ে চলে গেলেও ঐ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের পুরু পেপটাইডোগ্লাইকান স্তর বেগুনি রংকে ধরে রাখতে পারে।যেমনঃ Cocci .অপরদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিবর্ণ পর্যায়ে বেগুনী রং ধরে রাখতে পারে না কেননা এই পর্যায়ে ব্যবহৃত অ্যালকোহল ব্যাকটেরিয়ার বহিঃস্থ ঝিল্লিকে বিনষ্ট করে দেয় ফলে কোষ প্রাচীর টি ছিদ্রযুক্ত হয়ে যায় তাই ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে না।তাছাড়া তাদের পেপটাইডোগ্লাইকান স্তর টি অনেক পাতলা এবং বহিঃস্থ ও অন্তঃস্থ কোষঝিল্লি স্যান্ডউইচকৃত অবস্থায় থাকে তাই তারা কাউন্টার স্টেইন গ্রহণ করে এবং লাল বা গোলাপি বর্ণ ধারন করে।যেমনঃ Samonella typhi,Bacilli ইত্যাদি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,565 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 488 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 1,136 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 851 বার দেখা হয়েছে

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,726 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. u888playone

    100 পয়েন্ট

  4. 88m01games

    100 পয়েন্ট

  5. lovejilimarkets

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...