হাঁচি কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
450 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (1,100 পয়েন্ট)
আমাদের নাকের বাইরের অংশের দিকে লোম থাকে এগুলো নাকের ভিতরে ধুলো বালি না ঢোকতে সাহায্য করে।এগুলো ভেদ করে যখন ধুলো বালি আমাদের নাকের মধ্যে প্রবেশ করে তখন হাচিঁ হয়।
0 টি ভোট
করেছেন (4,210 পয়েন্ট)
নাকের অভ্যন্তরে অবস্থিত চুল ঝাঁটার মত কাজ করে। আমরা যখন নাক দিয়ে বাতাস গ্রহন করি তখন নাকের চুলগুলি ধুলিকণা, ফুলের রেণু, ধাতব কণা ইত্যাদি পদার্থকে আটকে দেয় এবং সাথে ধরে রাখে।

নাকের চুল পার হয়ে যখন কোনো অস্বস্তিকর ধূলা, ফুলের রেণু, ঝালের গুড়া বা অন্য কোন উপাদান নাকের ভেতরে প্রবেশ করে তখন আমাদের হাচি হয়। ঝাঁঝাঁলো বা কড়া গন্ধ থেকেও হাঁচি হতে পারে।

আসলে আমাদের যেকোন বস্তুই যদি নাকের ভেতরে উত্তেজনা বা সুড়সুড়ি সৃষ্টি করতে পারে তবেই আমাদের হাঁচি হয়।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
হাঁচি হল শরীরের একটি রিফ্লেক্স সিস্টেম। শরীরের ভিতর থেকে, বা বাহির থেকে নাকে, মুখে বাতাসের কোনো একটি উপাদান নাকের সংস্পর্শে এলে নাকের ভেতর সিলিয়া নামের কিছু কোষ উদ্দীপ্ত হয়ে ওঠে। চুলের মতো দেখতে নাকের এ কোষগুলোর কাজ শরীরের বাহিরের বিভিন্ন উপাদানকে চিহ্নিত করে শরীরকে সতর্ক করা। এমন উদ্দীপনার সম্মুখীন হলে সিলিয়া কোষগুলো নাক থেকে ট্রাইজেমিনাল নার্ভের মধ্যে মস্তিষ্কের হাঁচি সেন্টারে সংকেত পাঠায়। হাঁচির সেন্টারটি থাকে লেটারাল মেডুলাতে। সেখান থেকে দুটো সংকেত আসে শরীরের বিভিন্ন অংশে। একটি মোটর সিগন্যাল নাকের পেছনের অংশ ল্যারিংস, মুখের পেছনের অংশ ফেরিংস এবং ফুসফুসের মাসলগুলোতে পাঠিয়ে পেশিগুলোকে সংকুচিত করে, আরেকটি প্যারাসিমপ্যাথেটিক নার্ভ সিগন্যাল নাকে এবং চোখে গিয়ে নাক এবং চোখ দিয়ে পানি ঝরায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 322 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 403 বার দেখা হয়েছে
20 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 226 বার দেখা হয়েছে
20 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 947 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)

10,929 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

877,195 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. hello88kitchen1

    100 পয়েন্ট

  4. winerackstore

    100 পয়েন্ট

  5. xskhcouk

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...