কুকুর কিভাবে মাদক ধরে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,521 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (4,210 পয়েন্ট)
কুকুরের ঘ্রাণশক্তি খুব বেশি। আবার বিশেষ জাতের কুকুর বেশি দক্ষ। যেমন জার্মান শেফার্ড ও বিগলসজাতীয় কুকুরের ঘ্রাণ গ্রহণ দক্ষতা সবচেয়ে বেশি। এদেরই বিশেষ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। প্রশিক্ষণের কৌশলটিও চমৎকার। প্রথমে একটি পরিষ্কার তোয়ালে গোলাকার বলের মতো করে সামনে ছুড়ে দেওয়া হয়। নরম তোয়ালের বলটি কুকুর খেলার উপকরণ হিসেবে নেয়। সে দৌড়ে গিয়ে সেটা মুখে নিয়ে নাড়াচাড়া করে। এভাবে সে তোয়ালে নিয়ে খেলার প্রতি আকৃষ্ট হয়। এরপর বিশেষ ধরনের মাদকের খুব সামান্য গন্ধ তোয়ালের মধ্যে মিশিয়ে কুকুরকে খেলানো হয়। ধীরে ধীরে কুকুরের খেলার সামগ্রীর সঙ্গে মাদকের গন্ধের সম্পর্ক স্থাপিত হয়। একসময় কুকুর মনে করে যেখানে ওই গন্ধ, সেখানে তার প্রিয় খেলার সামগ্রী রয়েছে। প্রথম দিকে গন্ধ মেশানো তোয়ালের বল ঝোপঝাড় বা মাটির নিচে গর্তে অথবা কোনো গোপন স্থানে লুকিয়ে রেখে কুকুরকে লেলিয়ে দেয়। কুকুর গন্ধ শুঁকে শুঁকে বের করে ফেলে কোথায় সেই তোয়ালে আছে। সে তখন তার খেলার সামগ্রী পাওয়ার জন্য ঘেউ ঘেউ শুরু করে বা ইশারায় বুঝিয়ে দেয় যে সে তার খেলার সামগ্রীটি পেতে চায়। এই প্রশিক্ষণের প্রক্রিয়াটি খুব জটিল। তবে মূল কথা হলো কুকুর গন্ধ শুঁকে কিন্তু মাদক বা অবৈধ অস্ত্র উদ্ধার করে না। সে ভাবে তার খেলার সামগ্রী পেয়েছে। তাই সে তার মনিবের দৃষ্টি আকর্ষণ করে।

 

- প্রথম আলো
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
স্নিফার কুকুরগুলো গন্ধ শোঁকার মাধ্যমে এ ধরনের জিনিসপত্র খুঁজে পেতে সাহায্য করে। কুকুরদের প্রকৃতিগতভাবেই রয়েছে প্রখর ঘ্রাণশক্তি। আবার কুকুরদের বিভিন্ন প্রজাতির মধ্যে কয়েকটির রয়েছে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশি ঘ্রাণশক্তি। এরকম প্রজাতির কুকুরদেরকেই মূলত স্নিফার কুকুর হিসেবে বাছাই করা হয়। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট প্রজাতির কুকুরের মধ্যে বাচ্চা উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অতি উচ্চ ঘ্রাণশক্তি সম্পন্ন কুকুরের সংকর জাতও তৈরি করা হয়ে থাকে। তারপর এসব কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ‘স্নিফার কুকুর’ হিসেবে গড়ে তুলতে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 3,167 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 3,210 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 665 বার দেখা হয়েছে
19 মার্চ 2022 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 820 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 314 বার দেখা হয়েছে
04 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,727 জন সদস্য

51 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 51 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. 90phutzbrtv

    100 পয়েন্ট

  4. taihitclubdate

    100 পয়েন্ট

  5. tipclub32orgvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...