সোরিয়াসিস আক্রান্তদের ভাল থাকার উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
305 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
ত্বকের শুষ্ক হয়ে যাওয়ার আগে রোগ সোরিয়াসিস। প্রকৃতিগত কারণে শীতকালে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এই সময়ে বিশেষ কিছু সতর্কতা না নিলে সোরিয়াসিসে আক্রান্তদের অসুবিধে হওয়ার কথা। নিচের পরামর্শ মেনে চলুন, উপকার হবে।
সাবান – সোরিয়াসিসে আক্রান্তদের বেশি সাবান না মাখাই ভাল। মাখলেও শীতকালে সপ্তাহে এক দিনের বেশি কোনও মতেই নয়। তা ছাড়া সাবান কম ক্ষারযুক্ত হওয়া বাঞ্ছনীয়।
তেল– স্নানের আগে অবশ্যই তেল মাসাজ করা উচিত। তেল হিসেবে নারকেল তেল বা অলিভ অয়েল মাখা যায়। তবে সরষের তেল একেবারেই মাখা যাবে না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। তা ছাড়া পুরনো প্রচলিত ধারণা মতো গ্লিসারিন মাখাও ঠিক নয়। কারণ গ্লিসারিন প্রথমে ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করলেও পরে ত্বক শুষ্ক করে তোলে। তাতে ফল হয় বিপরীত।
স্নানের জল– স্নানের জল ঈষদুষ্ণ হওয়া উচিত। ঠাণ্ডা জলে ত্বকে বেশি শুষ্ক হয়ে যায়। শ্যাম্পু– সপ্তাহে অন্তত দু’দিন শ্যাম্পু করা ভাল। তবে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে সপ্তাহে একদিনই যথেষ্ট।
শ্যাম্পু- কোল টার জাতীয় হওয়া ভাল। কম ক্ষার যুক্ত শ্যাম্পু ব্যবহার করলেও চলবে। জামাকাপড়– সুতির জামাকাপড় পড়া উচিত। পশমের জামাকাপড় পরার আগে ফুল স্লিভ সুতির পোশাক পরে তার ওপরে পোশাক পরা দরকার। উলের পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে আসলে ত্বকে অ্যালার্জি সৃষ্টি হতে পারে।
খাবারদাবার– ডায়েটে যেন ভিটামিন এ এবং ভিটামিন সি বেশি থাকে সেদিকে নজর রাখা দরকার। পর্যাপ্ত পরিমাণ সবুজ শাকসবজি ও প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। প্রসঙ্গত জানাই, বড়দের চেয়ে ছোটদের সোরিয়াসিস রোগে রেসপন্স ভাল হয়। কিন্তু বাচ্চাদের সারা গায়ে সোরিয়াসিস থাকলে খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 610 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 383 বার দেখা হয়েছে
04 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 278 বার দেখা হয়েছে
04 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 323 বার দেখা হয়েছে
04 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,921 টি প্রশ্ন

18,622 টি উত্তর

4,747 টি মন্তব্য

875,465 জন সদস্য

46 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 46 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    470 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. tr88topgrcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...