ইবোলা ভাইরাসের নিবারণ ও নিয়ন্ত্রণ কীরকম? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
274 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
রোগের প্রাদুর্ভাব ভাল ভাবে নিয়ন্ত্রণ করতে কয়েকটি ব্যাপারে হস্তক্ষেপ প্রয়োজন, যেমন, কেস ম্যানেজমেন্ট, নজরদারী, ভাল ল্যাবরেটারি, মৃত রোগীর ঠিকমতো সত্কার এবং অবশ্যই সামাজিক সচেতনতা। ইবোলা সংক্রমণের রিস্ক ফ্যাক্টরগুলি নিয়ে সচেতনতা গড়ে তুললে এবং প্রত্যেক মানুষের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে মানুষের মাধ্যমে এই রোগের ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে। এ ব্যাপারে নিচের কয়েকটি বিষয়ের ওপরে আলোকপাত করা উচিত।
প্রাণী থেকে সংক্রমণ সম্ভাবনা কমানো – সংক্রমিত বাদুড় অথবা বাঁদর এবং তাদের মাংস এড়িয়ে চলতে হবে। প্রাণীদের সংস্পর্শে আসতে হলে হাতে গ্লাভস্ এবং যথাযথ প্রতিরক্ষামূলক পরিধেয় দরকার। মাংস খাওয়ার সময় খুব ভাল করে ফুটিয়ে রান্না করতে হবে।
মানুষের থেকে মানুষে সংক্রমণ কমানো – ইবোলা উপসর্গে আক্রান্ত মানুষ, বিশেষ করে তাঁদের শরীর নিঃসৃত কোনও তরলের সরাসরি বা আংশিক সংস্পর্শ এড়িয়ে চলুন। হাতে গ্লাভস ও পর্যাপ্ত ব্যক্তিগত প্রতিরক্ষা নিয়ে বাড়িতে এই রোগে অসুস্থ রোগীর সেবা করা উচিত। হাসপাতালে রোগী দেখে আসার পরে, কিংবা বাড়িতেও রোগীর সেবা যত্নের পরে ভাল করে হাত ধুয়ে ফেলতে হবে।
প্রাদুর্ভাব এড়াতে ব্যবস্থা – রোগটির প্রাদুর্ভাব এড়াতে মৃত রোগীর দ্রুত সত্কার করে ফেলতে হবে। এমন লোক খুঁজে বের করা দরকার যিনি কোনও ইবোলা আক্রান্ত রোগীর সংস্পর্শে ছিলেন। পাওয়া গেলে তাঁকে ২১ দিন ধরে নজরে রাখুন। সুস্থ মানুষকে অসুস্থ রোগীর থেকে আলাদা করে রাখা দরকার। স্বাস্থ্যবিধি মেনে চলে ও পরিবেশ পরিচ্ছন্ন রেখে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশেই রোধ করা সম্ভব।
স্বাস্থ্য পরিসেবায় সংক্রমণ প্রতিরোধ – স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীরা বিশেষ ভাবে সংক্রমণ প্রতিরোধক ব্যবস্থা নেবেন। প্রাথমিক স্বাস্থ্যবিধির পাশাপাশি হাত ও শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সতর্কতাও তাঁরা নেবেন। ইঞ্জেকশন দেবার সময়েও তাঁরা সতর্ক থাকবেন। কোনও সন্দেহভাজন বা নিশ্চিত ভাবে ইবোলা ভাইরাস আক্রান্ত রোগীর সেবা করার সময় তাঁদের রক্ত ও রক্তমাখা শারীরিক তরল, ব্বহৃত জামাকাপড় ও বিছানা থেকে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। ১ মিটার দূরত্বের মধ্যে থেকে কাজ করতে হলেও মেডিক্যাল মাস্ক পড়া দরকার। ল্যাবরেটারি থেকে নমুনা নেবার সময়েও কোনও প্রশিক্ষিত নার্স উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যথাযথ যন্ত্রপাতি নিয়ে কাজ করবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 406 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 356 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 314 বার দেখা হয়েছে
22 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 480 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 493 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,420 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. 79Kingvcomvn

    100 পয়েন্ট

  2. da88racing

    100 পয়েন্ট

  3. preventcovidu

    100 পয়েন্ট

  4. king88acncom

    100 পয়েন্ট

  5. pkdakhoavk

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...