Otosclerosis কি ও কপন হয়? এটির চিকিৎসা কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
457 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
আমাদের কানের ভেতর রয়েছে দেহের সবচেয়ে ছোট তিনটি হাড় ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। এই স্টেপিসের রয়েছে একটি ফুট প্লেট। অর্থাৎ পায়ের কাছটায় বাটির মতো একটা অংশ। বেশির ভাগ ক্ষেত্রে এই ফুট প্লেটটি শুধু অথবা এই তিনটি হাড়ের সব কটিরই গঠনগত পরিবর্তন হওয়া শুরু হয়। এই পরিবর্তনের ফলে হাড়গুলো স্বাভাবিক অবস্থার মতো শব্দ পরিবহন করতে পারে না। এরপর আস্তে আস্তে বধিরতা বাড়তে থাকা, টিনিটাস, মাথা ঘোরানো ইত্যাদি শুরু হয়।

 

অটোস্কলেরোসিসের চিকিৎসা :

এখন পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, যা দিয়ে এই রোগ থেকে পুরোপুরিভাবে আরোগ্য লাভ করা যায়। অল্প যে কয়েকটি ওষুধ আছে, যেগুলো ব্যবহার করে এই রোগ যাতে আর না বাড়ে বা দুই কানেই যাতে না হয়, সেই চেষ্টা করা যায়। এতে সমস্যা হলো, ঘন ঘন চিকিৎসকের কাছে আসতে হয়, পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, যা সময়সাপেক্ষ, ব্যয়সাপেক্ষ তো বটেই।

অপরদিকে বর্তমানে এ দেশেই এর সার্জারি হচ্ছে। ঢাকাতেই বেশ কয়েকটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সফলতার সঙ্গে সার্জারি করে আসছেন দীর্ঘদিন থেকে। এই সার্জারিতে আক্রান্ত হাড় ফেলে দিয়ে তার জায়গা গ্রাফট বা প্রোস্থেটিক বসিয়ে দেওয়া হয়। এতে দুটি উপকার হয়। প্রথমত, আক্রান্ত হাড় ফেলে দেওয়ার ফলে রোগটিকে দেহ থেকে দূর করা যায় এবং দ্বিতীয়ত, শ্রবণশক্তি কিছুটা হলেও ফিরিয়ে আনা যায়।

নিজের প্রতি যত্নবান হোন। কানের যেকোনো সমস্যা হালকাভাবে নিতে নেই। শ্রবণশক্তি কমে আসার ক্ষেত্রে একটা বাজে দিক হলো, নিজে নিজে এটা বোঝার উপায় কম। আস্তে আস্তে এই পরিবর্তনটা বাড়তে থাকে। একপর্যায়ে গুরুতর আকার ধারণ করে। তাই যখনই স্বাভাবিক কথাবার্তার শব্দে আপনার মেজাজ খিটখিটে লাগবে, নিচু গলার কথাবার্তা বিরক্ত লাগবে, আপনার সঙ্গে কথা বলতে এলে কাউকে বারবার একই জিনিস বলতে হবে, ইলেকট্রনিক ডিভাইস আপনাকে কোনো ওয়ার্নিং মেসেজ দেখাবে, টিনিটাস বা মাথা ঘোরানো বাড়বে তখন বিন্দুমাত্র দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কোথায়, কার কাছে দেখাবেন, তা বুঝতে না পারলে অন্তত একজন জেনারেল ফিজিশিয়ান দেখান।

লেখক: এমবিবিএস (ইউএসটিসি-১৮), বিসিএস (স্বাস্থ্য), ডিএলও ট্রেইনি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 309 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 407 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 308 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Martian (93,090 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 4,403 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 1,484 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,615 জন সদস্য

265 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 265 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. SusannaDeeri

    100 পয়েন্ট

  3. 5853appnet

    100 পয়েন্ট

  4. lc88orgboats

    100 পয়েন্ট

  5. 99rscomco

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...