শুক্রের কোন উপগ্রহ নেই কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
553 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (15,280 পয়েন্ট)
শুক্র গ্রহ সূর্যের এত কাছে যে তাদের কোনো উপগ্রহ থাকা কঠিন। কারণ যদি কোনো গ্রহাণু মহাশূন্যে ঘুরতে ঘুরতে এর কাছাকাছি এসেও পড়ে, তাহলে ওই গ্রহ দুটির উপগ্রহ না হয়ে বরং সূর্যের আকর্ষণে সূর্যের দিকেই আকৃষ্ট হয়ে ওদিকে চলে যায়। অথবা ধরা যাক, কোনো গ্রহাণু তাদের আঘাত করল। তাতে কী? বিচ্ছিন্ন অংশ সেই সূর্যের আকর্ষণে ওদিকেই চলে যেত। আমাদের পৃথিবী যখন গঠনের প্রক্রিয়ায় ছিল, পৃথিবীর অধিকাংশ প্রায় গলিত পদার্থে আবৃত, সেই সময় বড় কোনো গ্রহাণু সজোরে আঘাত করায় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এভাবে আমাদের চাঁদের জন্ম। এটা সম্ভব হয়েছিল, কারণ পৃথিবী সৌরজগতের অভ্যন্তরের চারটি গ্রহের একটি হলেও সূর্য থেকে কিছুটা দূরে রয়েছে। ফলে বিচ্ছিন্ন অংশ সূর্যের দিকে না গিয়ে পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘুরতে থাকে। মঙ্গল গ্রহেরও দুটি ছোট উপগ্রহ রয়েছে। এরা অবশ্য আমাদের চাঁদের মতো গোলাকার নয়। এ দুটিই পাথর ও লোহার তৈরি। এদের নাম ফোবোস ও ডিইমোস। এই নাম দুটির অর্থ ভয় ও আতঙ্ক। কেন এমন নাম, তা এক প্রশ্ন বটে। এর দূরবর্তী গ্রহগুলো অ্যাস্টোরয়েড বেল্টেরও দূরে।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
এর প্রধান সম্ভাব্য কারণ হচ্ছে, এরা সূর্যের খুব নিকটে অবস্থান করছে। গ্রহদ্বয় থেকে বেশ দূরে অবস্থানকারী কোন উপগ্রহ স্থিতিশীল কক্ষপথের মালিক হতে ব্যর্থ হয়। এর ফলে এটি গ্রহের আকর্ষণে থাকার পরিবর্তে সূর্যের টানে সাড়া দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
2 টি উত্তর 694 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 454 বার দেখা হয়েছে
02 নভেম্বর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 276 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,038 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,025 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. sonclubvoto

    100 পয়েন্ট

  3. 8kbetfootball2

    100 পয়েন্ট

  4. 8kbet16com1

    100 পয়েন্ট

  5. bu88comtopvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...