পৃথিবীর বাতাস কী কখনো অক্সিজেন শুন্য হয়ে যাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
391 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (590 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (590 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
কখনো কি আপনার মনে হয়েছে যে, আচ্ছা,পৃথিবীর বাতাস কি কখনো অক্সিজেন শূন্য হয়ে যেতে পারে?আর যদি হয়ে যায় তখন কি হবে? ১ম প্রশ্নের উত্তরে আসি।না,আপাতত এরকম কোনো আশংকা নেই।কেন?তার কারণ হচ্ছে একদিকে আমরা যেমন অক্সিজেন ব্যবহার করছি, অন্যদিকে গাছপালা বাতাসের কার্বন ডাই-অক্সাইড ও পানি ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরী করছে।অবশ্য সবুজ বন কমে যাচ্ছে,তাই হয়তো অক্সিজেনের টান পড়বে?সেটা ভিন্ন সমস্যা।জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের সব দেশই সম্মিলিত উদ্যোগ নিচ্ছে।কিন্তু এমন কি হতে পারে না যে বাতাসের অক্সিজেন ধীরে ধীরে পৃথিবী ছেড়ে মহাকাশে বিলীন হয়ে গেল? না,সে সম্ভাবনা ও খুব কম।কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অক্সিজেনকে দৃঢভাবে টেনে রাখছে।সহজে যেতে পারবে না।তারপরও বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করছেন।নেচার জিও সায়েন্স সাময়িকীতে ২ এপ্রিল ২০২১ প্রকাশিত নিবন্ধে বায়োকেমিক্যাল অ্যান্ড ক্লাইমেটের গাণিতিক মডেল ব্যবহার করে পরিচালিত গবেষণায় প্রাপ্ত ফল প্রকাশিত হয়েছে।তাদের হিসাব অনুযায়ী পৃথিবীর অক্সিজেন সমৃদ্ধ বায়ুমন্ডল আগামী অন্তত  ১০০ কোটি বছর টিকে থাকবে।তারপরও চলুন দেখি,বাতাসে অক্সিজেন না থাকলে অবস্থাটা কি দাড়াতে পারে!বিজ্ঞানীদের মতে,তখন ৫ সেকেন্ডের মধ্যেই সূর্যের তীব্র রশ্মিতে গায়ে ফোসকা পড়বে।বায়ুচাপ প্রায় ৫ ভাগের ১ ভাগ কমে যাবে।ফলে কানের পর্দা ফেটে যাবে।ওজোন স্তরে রয়েছে অক্সিজেন, তাই অক্সিজেন না থাকলে ওজোন স্তর নষ্ট হবে আর সূর্যের অতিবেগুনী রশ্মি পৃথিবীতে সরাসরি চলে আসবে।পানির ১/৩অংশ অক্সিজেন।সেটা চলে গেলে থাকবে শুধু হাইড্রোজেন।ফলে সব সাগর শুকিয়ে যাবে।সমস্ত কংক্রিটের বিল্ডিং ধ্বসে পড়বে।আসলে আমাদের পায়ের নিচে পৃথিবীটাই থাকবে না!আসলে আমরাও তখন থাকব না!তবে চিন্তার তেমন কারণ নেই,কারণ সেসময় আসতে এখনো অনেক বাকি!তা-ই গাছ লাগান,পৃথিবী বাচান।
©️MS Mahin

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 261 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 851 বার দেখা হয়েছে
21 জুন 2022 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 340 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 856 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,324 জন সদস্য

137 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 137 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. keonhacai99net1

    100 পয়েন্ট

  3. bl555boats

    100 পয়েন্ট

  4. keonhacai5vnnl

    100 পয়েন্ট

  5. 5526betorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...