পোলারায়ন কাকে বলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
29,280 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (54,300 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
দুটি বিপরীত আধানযুক্ত আয়ন খুব কাছাকাছি থাকলে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষন করে। ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে এবং ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয়। ইলেকট্রন মেঘের এ ধরণের স্থানান্তরকে আয়ন বিকৃতি বা পোলারায়ন বলে।

কেন এরূপ ঘটে এজন্য ১৯২৩ সালে বিজ্ঞানী ফাজান পোলারায়ন সম্পর্কিত নীতি প্রদান করেন। এ নীতি ফাজানের নীতি নামে পরিচিত।

পোলারায়ন সম্পর্কিত ফাজানের নীতিগুলো হলো:

১। ক্যাটায়নের আকার যত ছোট হবে

২। অ্যানায়নের আকার যত বড় হবে

৩। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে

৪। ক্যাটায়নে d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে ওই যৌগের পোলারায়ন বেশি হবে। অর্থাৎ ওই যৌগটির পোলারায়নের মাত্রা যত বেশি হয় তড়িৎযোজী বন্ধনের সমযোজী বৈশিষ্ট্যও তত বৃদ্ধি পায়।

সুতরাং পোলারায়ন যত বেশি হবে ওই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যও তত বেশি হবে।

উদাহরণের মাধ্যমে ফাজানের নীতির প্রয়োগ দেখে নিই।

যেমন : MgCl2 তড়িৎযোগী হলেও BeCl2 সমযোজী যৌগ। কারণ Mg2+ আয়রনের চেয়ে Be2+অনেক ছোট, তাই BeCl2 এর পোলারাইজেশন বেশি ঘটে ।

ক্যাটায়ন হিসাবে Be2+ খুবই ছোট ও শক্তিশালী এবং এর পোলারাইজেশন ঘটে। ফলে যে সমযোজী বন্ধন গঠন করে থাকে।

অন্যদিকে, কোন যৌগ আয়নিক হবে যদি ক্যাটায়নের পজেটিভ চার্জ খুবই দুর্বল হয় ও ক্যাটায়নের আকৃতিতে অ্যানায়ন অপেক্ষা বড়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 694 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন sahidul (920 পয়েন্ট)
+3 টি ভোট
7 টি উত্তর 4,824 বার দেখা হয়েছে
18 সেপ্টেম্বর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 8,692 বার দেখা হয়েছে
18 সেপ্টেম্বর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 33,923 বার দেখা হয়েছে
18 সেপ্টেম্বর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 10,170 বার দেখা হয়েছে
18 সেপ্টেম্বর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,375 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...