আয়নিক বন্ধন বলতে কী বোঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
2,141 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (54,300 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
আয়নীয় বন্ধন (ইংরেজি: Ionic bonding) বা তড়িদ্‌যোজী বন্ধন হল এক প্রকার রাসায়নিক বন্ধন, যা বিপরীত আধানযুক্ত আয়নসমূহের মধ্যে স্থির-তাড়িতিক আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া এই বন্ধন আয়নীয় যৌগে ক্রিয়াশীল একটি প্রাথমিক বল। আয়ন হল সেসব পরমাণু, যাদের মধ্যে এক বা একাধিক ইলেক্ট্রন বেশি আছে (একে বলে অ্যানায়ন, ঋণাত্মক আধানবিশিষ্ট হয়) এবং এক বা একাধিক ইলেক্ট্রনের ঘাটতি আছে (একে বলে ক্যাটায়ন, ধনাত্মক আধানবিশিষ্ট হয়)। ইলেক্ট্রনের এই গ্রহণ-বর্জন বা স্থানান্তরণকে বলে তড়িদ্‌যোজ্যতা (অন্যটি হল সমযোজ্যতা)। সাধারণত ক্যাটায়নগুলি ধাতব এবং অ্যানায়নগুলি অধাতব পরমাণু হয়, কিন্তু জটিলতর আয়নেরও অস্তিত্ব আছে, যেমন, NH4+ ও SO42--এর মতো আণবিক আয়ন। এককথায়, পূর্ণ যোজ্যতা কক্ষ লাভের জন্য ধাতু থেকে অধাতুর দিকে ইলেক্ট্রনের সরণই হল আয়নীয় বন্ধন।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
ক্যাটায়ন (ধনাত্মক আয়ন) এবং অ্যানায়নসমূহ (ঋণাত্মক আয়ন) যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে। আমরা জানি, দুটি ভিন্নধর্মী পরমাণুর মাধ্যমে গঠিত হয় আয়নিক যৌগ। ... ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্নক আয়ন আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্নক আয়নে পরিণত হয়।
0 টি ভোট
করেছেন (210 পয়েন্ট)

ক্যাটায়ন (ধনাত্মক আয়ন) এবং অ্যানায়নসমূহ (ঋণাত্মক আয়ন) যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।

 আমরা জানি, দুটি ভিন্নধর্মী পরমাণুর মাধ্যমে গঠিত হয় আয়নিক যৌগ। জানা প্রয়োজন, আয়নিক বন্ধন সাধারণত পর্যায় সারণির Group- 1, 2 -এর ধাতু এবং Group- ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন 16, 17 -এর অধাতুর মধ্যে ঘটে থাকে। পর্যায় সারণির মাঝামাঝি অবস্থানে অবস্থিত ধাতুসমূহের শেষ শক্তিস্তরে অধিকসংখ্যক ইলেকট্রন থাকার কারণে, ইলেকট্রন দান বা গ্রহণের জন্য অধিক শক্তির প্রয়োজন হয় যার ফলে সাধারণত এরা তিন বা চার সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জনে উৎসাহী হয় না। তবে Group- 13 ও 15 এবং মাঝের ডি ব্লক মৌলগুলোয়ও আয়নিক বন্ধন হয়ে থাকে। উপরের চিত্রে Group- 1 এর সোডিয়াম ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন এবং Group- 17 এর ফ্লোরিন দানকৃত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তারপর ক্যাটায়ন ও অ্যানায়ন কাছাকাছি এসে আয়নিক বন্ধন গঠন করে।

<!--Clip_XXXX_211210_151522_277-->

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 563 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 3,519 বার দেখা হয়েছে
+14 টি ভোট
1 উত্তর 2,363 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2020 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+6 টি ভোট
4 টি উত্তর 40,232 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 1,514 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,247 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. responsiblegaming

    100 পয়েন্ট

  2. tintucsta

    100 পয়েন্ট

  3. aq999tkcom

    100 পয়েন্ট

  4. iwinainerukcom

    100 পয়েন্ট

  5. corfuairportrentacar

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...