পৃথিবীর পঞ্চম মহাসাগর কোনটি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
429 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

আমরা আরো একটি মহাসাগর পাচ্ছি। পৃথিবীর মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন একটি মহাসাগর। দীর্ঘদিনের জল্পনা শেষে দক্ষিণ মহাসাগরকে (সাউদার্ন ওশান) পঞ্চম মহাসাগর হিসেবে স্বীকৃতি দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি। ১৯১৫ সালে মানচিত্র নির্ধারণের পর বিশ্বের ৭১ শতাংশ পানি এলাকাকে আটলান্টিক, প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগর হিসেবে তালিকাভুক্ত করেছিলেন সোসাইটির মানচিত্র নির্মাতারা।

এবার অ্যান্টার্কটিকার পানিতে বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এতে অন্যান্য মহাসাগরের থেকে পরিবেশগত পার্থক্যের বিষয়টি স্পষ্ট হওয়ায় দক্ষিণ মহাসাগরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটির ভূগোলবিদ অ্যালেক্স টেইট বলেন, ভৌগোলিক বিশেষত্বের জন্য দক্ষিণ মহাসাগরকে আলাদা তালিকাভুক্ত করে গবেষণা করা হচ্ছিল। এর সঙ্গে অন্যান্য মহাসাগরের একাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। 

আন্তর্জাতিকভাবে কখনও সম্মত হওয়া যায়নি বলে এতদিন মানচিত্রে স্থান দেওয়া যায়নি। দীর্ঘদিনের গবেষণার পর গত ৮ জুন বিশ্ব মহাসাগর দিবসে দক্ষিণ মহাসাগরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি। এই সোসাইটি অনুসরণ করে ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন নামের একটি আন্তর্জাতিক সংস্থাকে। এই সংস্থাটি ১৯৩৭ সালেই দক্ষিণ মহাসাগরকে আলাদা মহাসাগর হিসেবে স্বীকৃতি দিলেও পরে ১৯৫৩ সালে তা প্রত্যাহার করে নেয়। এখনও ওই সিদ্ধান্ত থেকে সরে আসেনি সংস্থাটি।

সমুদ্র বিজ্ঞানীদের মতে, দক্ষিণ মহাসাগরের নীল জলরাশি মনোমুগ্ধকর। এ অঞ্চলের হিমশীতল পাহাড়, হিমবাহ আর নীল পানি একে স্বর্গীয় রূপ দিয়েছে। এর আয়তন যুক্তরাষ্ট্রের দ্বিগুণেরও বড়। 

ক্রেডিট: আজকের বাংলাদেশ

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
দক্ষিণ মহাসাগর পঞ্চম মহাসাগর ন্যাশনাল ওসানোগ্রাফি সোসাইটি থেকে স্বীকৃতি দিয়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
5 টি উত্তর 2,794 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 3,629 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 440 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 579 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 21 বার দেখা হয়েছে

10,967 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,410 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. vebozzwcc

    100 পয়েন্ট

  4. dn88sportcom

    100 পয়েন্ট

  5. cakhiatv365net

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...