রেগে গেলে গাধা পেছনের পা দুটো শুন্যে তুলে শত্রুকে লাথি মারে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
361 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (8,670 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

কার্টুন বা বিভিন্ন অ্যানিমেশনে আমরা দেখেছি গাধা রেগে গেলে পেছনের পা দুটো শুন্যে তুলে শত্রুকে লাথি মারে। কিন্তু কেন এমনটা করে গাধা? বিভিন্ন পরিস্থিতির কারণে গাধা আক্রমণাত্মক হয়ে লাথি মারতে পারে। যেমন :

১. এলাকা রক্ষা : গৃহপালিত গাধা মূলত বন্য পূর্বপুরুষদের বংশধর। বন্য গাধা এমন পরিবেশে বাস করত যেখানে জল সীমিত ছিল এবং পর্যাপ্ত খাবারের অভাব ছিলো। যেসকল গাধা পর্যাপ্ত খাবার ও জলের জোগান করতে পারতো তারা সহজেই স্ত্রী গাধাকে আকর্ষণ করতে পারতো। তারপর গাধা তার এলাকায় শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য দাঁত ও পিছনের পা ব্যবহার করতো। গৃহপালিত নিরীহ গাধা পূর্বপুরুষ থেকে এই আচরণ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং তারা নিজেদের এলাকায় বিপদ লক্ষ্য করলে শত্রুকে প্রতিহত কর‍তে পিছনের পা দিয়ে লাথি মারে।

২. আধিপত্য বিস্তার : ঘোড়া যেমন নিজেদের মধ্যে লড়াই করে, গাধার মাঝে সেই বৈশিষ্ট্য নেই। পশুপালের ভিতর একটি মদ্দা ঘোড়া নেতার ভূমিকা পালন করে। মদ্দা ঘোড়ার এলাকায় অন্য কোন মদ্দা ঘোড়া আক্রমণ করলে তাকে প্রতিহত করার জন্য ঘোড়া তার শক্তিশালী পা ও দাঁত ব্যবহার করে। গাধা যদি কোন মানুষকে নিজ এলাকায় হুমকি হিসেবে দেখে, তবে সে নিজ এলাকায় আধিপত্য বিস্তার ও নিজ এলাকার ঘোড়াদের রক্ষা করার জন্য তাকে কামড় দেওয়ার জন্য ধাওয়া করতে পারে, লেজ নাড়াতে পারে, এমন কি পিছনের পা দিয়ে লাথিও দিতে পারে।

৩. আত্মরক্ষা : গাধা আত্মরক্ষার জন্য লাথি মারার মূলর দুটি কারণ রয়েছে। গাধা তার পিছনে কি আছে তা সরাসরি দেখতে পারেনা। বন্য পরিবেশে গাধার শিকারীর তালিকায় আছে সিংহ, নেকড়ে, শেয়াল ইত্যাদি। গাধা নিজের পেশিবহুল পা ও পশ্চাদ্দেশ শিকারীর থেকে রক্ষা করার জন্য গাধা তার শক্তিশালী পশ্চাৎপদ ব্যবহার করে। দ্বিতীয় কারণ হচ্ছে গাধা ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে পারেনা এবং শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করার মতো দৌড়ানোর স্ট্যামিনাও তাদের মাঝে নেই। তাই দৌড়ানোর পরিবর্তে তারা পিছনের পা দিয়ে লাথি মারে। কোন মানুষ যদি গাধার পিছন থেকে তার দিকে অগ্রসর হয় তাহলে গাধা মানুষকে শিকারী ভেবে আত্মরক্ষার তাহিদে লাথি মারতে পারে।

৪. এছাড়াও স্ত্রী ঘোড়া মূলত নবজাতক ঘোড়াকে শিকারীর হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং কোন বিপদ অনুভব করলে লাথি মারতে পারে। স্ত্রী ঘোড়া মূলত লেজ নাড়িয়ে, কান মুচড়িয়ে, মাটিতে থাবা দিয়ে মানুষকে নিজের অস্বস্তি বুঝানোর চেষ্টা করে। তখন সেই স্থান ত্যাগ না করলে ঘোটকী রেগে গিয়ে লাথি মারতে পারে। তাছাড়াও গাধা যখন ভয় পায়, বিরক্তি অনুভব করে বা ব্যথা পায় তখন মানুষকে নিজের অস্বস্তি জানাতে সহিংসতার আশ্রয় নিতে পারে।

এইসব কারণেও মূলত গাধা আক্রমণাত্মক আচরণ করে এবং রেগে গিয়ে লাথি মারে।

© নিশাত তাসনিম

রেফারেন্স : https://bestfarmanimals.com/everything-about-donkey-kicking-understanding-donkey-behavior/

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 3,833 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,250 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 615 বার দেখা হয়েছে
17 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 855 বার দেখা হয়েছে
27 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 1,416 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,998 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. nhacai78wintop

    100 পয়েন্ট

  3. bongdalu2ltd1

    100 পয়েন্ট

  4. j88t2red

    100 পয়েন্ট

  5. nk88mobile

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...