ঘাসফড়িং এর শ্বসন প্রক্রিয়া কেমন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
594 বার দেখা হয়েছে

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
শ্বাস-প্রশ্বাস জিনিসটা আসলে কী? সহজ কথায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান। অক্সিজেন দেহের ভেতর ঢুকবে আর কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হবে। ঘাসফড়িং-এর ক্ষেত্রে এই গ্যাসীয় বিনিময় ঘটে ট্রাকিয়া ও ট্রাকিওলের মাধ্যমে। ২টি পর্যায়ে শ্বসন সম্পন্ন হয়:

 

প্রশ্বাস (Inspiration):

প্রশ্বাস হল শ্বাসগ্রহণ। অর্থাৎ এই পর্যায়ে অক্সিজেন দেহের ভেতর প্রবেশ করে।

পেশির প্রসারণ → উদরীয় খন্ডকের প্রসারণ → ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন বৃদ্ধি → ৪ জোড়া প্রশ্বাসী শ্বাসরন্ধ্র খুলে যায় → অক্সিজেন ট্রাকিয়ায় পৌঁছায় → ট্রাকিওল ও বায়ুথলির মাধ্যমে অক্সিজেন কোষের ভেতরে পৌঁছায়

 

নিঃশ্বাস (Exspiration):

নিঃশ্বাস হল শ্বাসত্যাগ। এই পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হয়।

কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুথলি ও ট্রাকিওলে কার্বন ডাইঅক্সাইডের প্রবেশ → কার্বন ডাইঅক্সাইড ট্রাকিয়ায় পৌঁছায় → পেশির সংকোচন → উদরীয় খন্ডকের সংকোচন → ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন হ্রাস → বাকি ৬ জোড়া নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র খুলে যায় → কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হয়

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 2,002 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,394 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 915 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 943 বার দেখা হয়েছে

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,949 জন সদস্য

56 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 56 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. tintuchope

    100 পয়েন্ট

  5. jw8838com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...