O-লিংকড অলিগোস্যাকারাইড বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
219 বার দেখা হয়েছে

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
এই অলিগোস্যাকারাইড থ্রিয়োনিন বা সিরিন নামক অ্যামাইনো এসিডের সাথে যুক্ত থাকে। এই অলিগোস্যাকারাইডের উৎপাদন প্রক্রিয়া গলজি বডিতে চলে। কোষের উপরিভাগের প্রোটিন এই ধরনের অলিগোস্যাকারাইডের উদাহরণ। এক্ষেত্রে লক্ষণীয় হলো, অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত থাকলে N- oligosaccharide আর অক্সিজেনের সাথে যুক্ত থাকলে O- oliosaccharide বলা হয়ে থাকে।

এই ধরনের অলিগোস্যাকারাইডের অন্যতম কাজ রক্তের গ্রুপ নির্ধারণ করা। এবিও গ্রুপিং সিস্টেমে তিন ধরনের এন্টিজেন (এক ধরনের বস্তু যেটা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সচল করে, যেমন ব্যাকটেরিয়ার প্রবেশের ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় রেস্পন্স বা সাড়া পাওয়া যায়। এন্টিজেন যে শুধু অণুজীব হতে হবে, এমন না কিন্তু!) থাকে, A, B ও H। H এন্টিজেন হচ্ছে A ও B এন্টিজেন তৈরির মূল ভিত্তি। A বা B এন্টিজেন তৈরি হতে হলে আগে H এন্টিজেন তৈরি হতে হয়। এরপর এর গঠনের বৈচিত্র্য এর উপর ভিত্তি করে এটি A নাকি B হবে তা নির্ধারণ করা হয়।
রক্তের গ্রুপ A হতে হলে A ও H; B হতে হলে B ও H এবং O হতে হলে শুধু H এন্টিজেন থাকতে হয়। ও গ্রুপিংটা মূলত মিউটেশন, যেখানে H এন্টিজেন পরবর্তীতে A বা B হওয়ার আগেই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি গ্লাইকোসাইল ট্রান্সফারেজ নামক এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিন গ্রুপের জন্য দুই ধরনের এনজাইম, কেননা O গ্রুপের জন্য কোন এনজাইম লাগে না।

A বা B গ্রুপের হওয়ার জন্য একটি এক্সট্রা মনোস্যাকারাইডের প্রয়োজন হয়, যেটা এই এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। A গ্রুপের জন্য N-এসিটাইলগ্যালাকটোসামিন এবং B গ্রুপের জন্য গ্যালাকটোজের দরকার।
সুতরাং, গ্রুপিং এ অলিগোস্যাকারাইড প্রয়োজন।

এছাড়া কোষের কোন কিছুর সাথে সংযুক্ত হওয়া বা আটকে থাকার জন্যেও অলিগোস্যাকারাইড দরকার।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 188 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,660 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,240 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 475 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 379 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,613 জন সদস্য

16 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 16 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. 8888k88brcom

    100 পয়েন্ট

  4. ee88ad1

    100 পয়েন্ট

  5. ceolunanguyen

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...