উচ্চ রক্তচাপের রোগীদের কী খাবার খাওয়া উচিত? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
260 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,850 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

উচ্চ রক্তচাপের সঙ্গে হৃদরোগের সম্পর্ক জড়িত। উচ্চ রক্তচাপ থেকে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। সুতরাং, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে এ বিষয়ে কথা বলেছেন পুষ্টিবিদ মাহফুজা নাসরীন শম্পা। তিনি বলেন, উচ্চ রক্তচাপের রোগীরা যদি কিছু খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন, তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং কিছু খাবার যদি খাদ্যতালিকা থেকে বাদ দিতে পারেন, তাহলে উচ্চ রক্তচাপের রোগীরা বেশ সুস্থ থাকেন।

মাহফুজা নাসরীন শম্পার পরামর্শ, যেসব খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে পারেন, প্রথমেই আসবে সোডিয়াম ক্লোরাইড-জাতীয় খাবার। সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝানো হচ্ছে, যে খাবারের লবণটা খাই, সেটা। এই সোডিয়াম ক্লোরাইড কমাতে হবে, খাবারে কম লবণ দিতে হবে এবং খাবারে বাড়তি লবণ নেওয়া যাবে না। সোডিয়াম ক্লোরাইড যে সমস্ত খাবারে আছে, সে সমস্ত খাবার বাদ দিতে হবে। সিগারেট খাওয়া বাদ দিতে হবে। সিগারেটে যে ক্যাডমিয়াম থাকে, সেটা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপের রোগীদের বাদ দিতে হবে চর্বিজাতীয় খাবার। অ্যানিমেল ফ্যাট যেগুলো, সেগুলো খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে।

মাহফুজা নাসরীন শম্পা বলেন, উচ্চ রক্তচাপের রোগীদের যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে হবে, সেগুলো হচ্ছে... হাই-ফাইবার। দেখা যায়, যারা কিনা লো-ফাইবার ইনটেক করে, তাদের উচ্চ রক্তচাপ বেশি থাকে। হাই-ফাইবার বলতে বোঝাচ্ছি শাকসবজি, যেসব ফল খোসাসহ খাওয়া যায়, সেগুলো খেলে ফাইবার-ইনটেক বাড়বে। এটা কিন্তু আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে। উচ্চ রক্তচাপের রোগীদের ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের ধমনী সংকোচন বেড়ে যায়। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে, শাকসবজি, বিচিজাতীয় খাবার, মাছ... এ সমস্ত খাবার আমরা রাখব। সে ক্ষেত্রে উচ্চ রক্তচাপের রোগীরা বেশ সুস্থ থাকবে। উচ্চ রক্তচাপের রোগীদের পর্যাপ্ত ঘুমাতে হবে। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এবং প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করতে হবে।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 5,267 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 452 বার দেখা হয়েছে
23 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 911 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 744 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 492 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,604 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,055 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. hay88makeup

    100 পয়েন্ট

  2. nowgoalcomdetop

    100 পয়েন্ট

  3. cuathepvietvietnam

    100 পয়েন্ট

  4. lc79hwin

    100 পয়েন্ট

  5. tipclubvip

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...