mRNA বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
379 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সকল প্রকারের আরএনএর মধ্যে mRNA-র সংখ্যা সবচেয়ে বেশি।

DNA থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে mRNA সৃষ্টি হয়। mRna লম্বা চেইনের মতো। এর ৫’ প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন, এ প্রান্তকে ৫’ লিডার বলে। আবার ৩’ প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন, এ প্রান্তকে ৩’-ট্রেইলার বলে।

mRNA-র প্রধান কাজ হচ্ছে ডিএনএ থেকে জেনেটিক তথ্য রাইবোজোমের কাছে নিয়ে যাওয়া, যার সাহায্যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করতে পারবে। তাহলে mRNA একজন বার্তাবাহক আর সে প্রোটিন সংশ্লেষণের বার্তা নিয়ে যায় রাইবোজোমের কাছে।

mRNA-র মধ্যে থাকা নাইট্রোজেনঘটিত ক্ষারগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকটি গ্রুপে ৩টা করে নাইট্রোজেন ক্ষার থাকে আর প্রত্যেকটা গ্রুপকে বলা হয় এক একটি “Codon”. প্রোটিন সংশ্লেষণের সময় এই Codon গুলো প্রোটিনে আমিনো এসিডের অনুক্রম নির্ধারন করে এবং কখন প্রোটিন সংশ্লেষণ শুরু করতে হবে তা নির্দেশ করে।

ইউক্যারিওটিক mRNA-তে কিছু নিউক্লিওটাইড সিকুয়েন্স দেখা যায় যেগুলো কোনো প্রোটিনকে কোড করেনা, এগুলোকে বলা হয় “Intron” , আর যেই সিকুয়েন্সগুলো প্রোটিনের জন্য কোড করে তাদেরকে বলা হয় “Exon”. প্রোটিন সংশ্লেষণের আগে Intronগুলোকে “Splicing” করা হয়।

সাইটোপ্লাজমে mRNA-র কিছু “শত্রু” আছে যারা সবসময় mRNA কে খন্ড-বিখন্ড করে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সাইটোপ্লাজমে অবস্থিত নিউক্লেজ এনজাইম mRNA ধ্বংস করতে সক্রিয় থাকে।

প্রোটিন সংশ্লেষণের সময় mRNA-র নিউক্লিয়াস টু রাইবোজোম যাত্রা শুরু হওয়ার আগে, mRNA-র ৫’ এবং ৩’ প্রান্তে সামান্য কিছু পরিবর্তন আনা হয় যার কারনে mRNA অক্ষত অবস্থায় রাইবোজোমে পৌঁছাতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 263 বার দেখা হয়েছে
22 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 2,147 বার দেখা হয়েছে
22 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 361 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,287 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 496 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,769 জন সদস্য

165 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 162 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...