কোন বস্তু কিভাবে স্থিতি শক্তি অর্জন করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,296 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
কোন বস্তুকে তার অবস্থান বা আকৃতি থেকে অন্য কোন অবস্থানে বা আকৃতিতে নিতে হলে বস্তু বাধা দেয়। এ বাধার বিরুদ্ধে বস্তুর আকৃতি বা অবস্থান পরিবর্তন করতে কৃতকাজ বস্তুতে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। এভাবেই কোন বস্তু স্থিতি শক্তি অর্জন করে।
0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
বস্তু কিভাবে স্থিতিশক্তি অর্জন করে?

স্থিতিশক্তি সাধারণত দুই ধরনের হয়। কোন বস্তু দুইভাবে স্থিতিশক্তি পেতে পারে।

 

১) নিজস্ব আকৃতি পরিবর্তনের জন্য স্থিতিশক্তি

 

২) অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি

 

বিষয় দুটি উদাহরণ দিয়ে বোঝা যাক। যখন একটি রবারের তার কে কিছুটা টেনে বড় করা হয় তখন আমাদেরকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। আবার তারটিকে ছেড়ে দিলে সেটি তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। অর্থাৎ বাইরে থেকে আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হলে তারটির ভেতরেএকপ্রকার বলের উদ্ভব হয় যেটি এই পরিবর্তন কে বাধা দেয়। এই বল ই আকৃতি পরিবর্তনের জন্য স্থিতি শক্তি সৃষ্টি করে।

 

যেমন k বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং কে x পরিমাণ টেনে বৃদ্ধি করা হলে তারমধ্যে kx2/2 পরিমাণ স্থিতি শক্তি সৃষ্টি হয়।

 

আবার ভূপৃষ্ঠ থাকা কোন বস্তুকে যদি কিছুটা উচ্চতায় তোলা হয় তখন তার উচ্চতার পরিবর্তনের জন্য ঐ বস্তুর মধ্যে স্থিতি শক্তির সৃষ্টি হয়, কারণ এক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদেরকে কার্য করতে হয়। এই কার্য ই স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়।একে অবস্থান পরিবর্তনের জন্য স্থিতি শক্তি বলে। যেমন m ভরের একটি বস্তুকে h উচ্চতায় তোলা হলে সেটি mgh পরিমাণ স্থিতি শক্তি সঞ্চয় করে, যেখানে g হলো অভিকর্ষজ ত্বরণ।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
কোন বস্তুকে তার অবস্থান বা আকৃতি থেকে অন্য কোন অবস্থানে বা আকৃতিতে নিতে হলে বস্তু বাধা দেয়। এ বাধার বিরুদ্ধে বস্তুর আকৃতি বা অবস্থান পরিবর্তন করতে কৃতকাজ বস্তুতে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। এভাবেই কোন বস্তু স্থিতি শক্তি অর্জন করে ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 695 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 897 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 335 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 458 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,759 জন সদস্য

14 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 14 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. doithuongtaixiu

    100 পয়েন্ট

  4. 711cucimycom

    100 পয়েন্ট

  5. vc88in

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...