মানুষের লেজ নাই কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
334 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
আমাদের আশেপাশে প্রায় প্রতিটি প্রাণীরই আমরা লেজ দেখতে পাই। মানুষের জিনগত সবচেয়ে নিকটাত্মীয় ওরাংওটাং, শিম্পাঞ্জি, গরিলারও লেজ থাকে না। বিভিন্ন প্রজাতির বানরসহ আরও অনেক স্তন্যপায়ীর মধ্যে লেজ দেখা গেলেও লেজওয়ালা মানুষ আমরা দেখি না। কিন্তু কেনো?
চলুন জেনে নেওয়া যাক।

লেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। দেহের ভারসাম্য রক্ষা, চলন এবং কোনো কিছু ধরতেও লেজ সাহায্য করে। বানরের দেহ কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকে। তাই ভারকেন্দ্রে দেহ স্থির রাখতে পিছনের লম্বা লেজ ভূমিকা রাখে। লেজ দিয়ে মাছিও তাড়ানো যায়।

মানুষের দেহ সটান খাড়া হয়ে থাকে। তাই ভারকেন্দ্রে মাথার ওজনকে কাটাকাটি করতে কোনো লেজের দরকার পরে না। মানুষ গাছের সাথে ঝুলে না, মাটিতে হাটে। তাই চলনেও লেজ কোনো ভূমিকা রাখে না। মাছি তাড়ানোর জন্য তো মানুষের হাত আছেই! এসব কারণেই মানবদেহে লেজের কোনো প্রয়োজনই নেই।

মানুষ ভ্রূণ অবস্থায় প্রথম চার সপ্তাহ লেজসহই থাকে। পরবর্তীতে তা ভিতরে ঢুকে যায় এবং মেরুদণ্ডের গোড়ায় কক্কিক্স নামক হাড় গঠন করে। তবে দৈবাৎ অত্যন্ত বিরল কিছু ঘটনায় লেজসহ শিশু ভূমিষ্ঠ হতে দেখা যায়। পরবর্তীতে সার্জারীর মাধ্যমে লেজটি অপসারণ করা হয়।

Source: BBC Science Focus Magazine
©️মোঃতৌফিক-ই-ইলাহী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
2 টি উত্তর 945 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 624 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 986 বার দেখা হয়েছে
30 জানুয়ারি 2022 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 1,134 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 854 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,688 জন সদস্য

237 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 237 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ae888vet

    100 পয়েন্ট

  3. 78winproperty1

    100 পয়েন্ট

  4. v8clubtools

    100 পয়েন্ট

  5. mbet6789net

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...