মানুষ ঘাস খায় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,553 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

অনেকে বলতে পারেন এর কারণেই মানুষ ও গরুর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। ঘাস তো প্রকৃতিরই সৃষ্টি। তাহলে মানুষ আলু খায় কিন্তু কেন ঘাস খায়না? আসুন জেনে নেই মূল ঘটনা।

উদ্ভিদ জগতের প্রধান দু’টি পলিস্যাকারাইড হল স্টার্চ বা শর্করা ও সেলুলোজ। উদ্ভিদ এ দুটি পলিস্যাকারাইড সালোকসংশ্লেষণ প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করে থাকে।

এবার আসুন জেনে নিই স্টার্চ সম্পর্কে।
আমাদের খাদ্যের প্রধান উপাদান হল স্টার্চ। এবং স্টার্চের উৎস হল চাল, গম, ভূট্টা, গোল আলু ও বার্লি। আর সেলুলোজ!!!

উদ্ভিদ কোষের প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। উদ্ভিদ কাণ্ডের বেশিরভাগই সেলুলোজ। যেমনঃ ঘাস।

স্টার্চ ও সেলুলোজ উভয়েরই কাঠামোগত উপাদান হল D-গ্লুকোজ। তবে সেলুলোজ প্রায় 300-3000 D-গ্লুকোজ একক β-গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। মানুষ যখন খাদ্য হিসেবে স্টার্চ জাতীয় খাদ্য গ্রহণ করে, তখন মানুষের পরিপাকতন্ত্রে নিঃসৃত এনজাইম স্টার্চ অণুর α-গ্লাইকোসাইড বন্ধন ভাঙতে পারে। ফলে মানুষ স্টার্চ হজম করতে পারে। কিন্তু সেলুলোজের (যেমনঃ ঘাস) β-গ্লাইকোসাইড বন্ধন ভাঙতে পারেনা। তাই মানুষ সেলুলোজ হজম করতে পারেনা।

অপরদিকে তৃণভোজি প্রাণী যেমনঃ গরু, ছাগল যখন সেলুলোজ গ্রহন করে, তাদের অন্তঃস্থ অণুজীব β-গ্লুকোসিডেন্স নামক এনজাইম দ্বারা সেলুলোজের β-গ্লাইকোসাইড বন্ধনকে ভাঙতে পারে। এজন্য তৃণভোজী প্রাণী সেলুলোজ (যেমনঃ ঘাস) হজম করতে পারে।

ক্রেডিট: বিজ্ঞান বাংলা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 1,675 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 704 বার দেখা হয়েছে
13 অক্টোবর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,431 বার দেখা হয়েছে
16 অক্টোবর 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 2,007 বার দেখা হয়েছে

11,006 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,626 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    220 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...