ডোপ টেস্ট থেকে বাঁচার উপায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
7,087 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)

প্রযুক্তির উন্নতির কারণে অনেক ক্রীড়াবিদই এমন সব নিষিদ্ধ পদার্থ ব্যবহার করেন, যা ডোপিং পরীক্ষায় ধরা পড়ে না৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ডোপিং পরীক্ষার সীমাবদ্ধতা তুলে ধরেছেন ডোপিং বিশেষজ্ঞ পেরিকলেস সিমন৷

এবারের শীতকালীন অলিম্পিক সোচি অলিম্পিকে ডোপিং পরীক্ষা করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার৷ এটি একটি রেকর্ড৷ কারণ এত বিপুল পরিমাণ পরীক্ষা এর আগে কোনো প্রতিযোগিতায় করা হয়নি৷ তবে এ সব পরীক্ষায় নানা সীমাব্ধতা রয়েছে, যার কারণে নিষিদ্ধ ওষুধ ব্যবহারকারী প্রতিযোগীরা প্রায়ই পার পেয়ে যাচ্ছেন৷ এমনটাই জানিয়েছেন সিমন৷

তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এত পরীক্ষা করে আসলেই কি কোন ফল পাওয়া যাচ্ছে? এর উত্তরে তিনি বলেছেন, ‘‘রেকর্ড সংখ্যক পরীক্ষা আসলে নামে মাত্র৷ এটা নতুন কিছু নয়৷ প্রতি অলিম্পিকেই এ সংখ্যাটা বাড়তে থাকে৷ আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত যাঁরা আসলেই প্রতিযোগিতায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করেন তাঁদের শাস্তি দেয়া৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রতিযোগীরা এ সব দ্রব্য ব্যবহার করলেও পরীক্ষায় তা প্রমাণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়৷''

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি-র প্রেসিডেন্ট সম্প্রতি ডোপিং পরীক্ষা উন্নত করার কথা বলেছেন৷ আসলেই কি এমন কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে? এর জবাবে সিমন জানান, ‘‘তাঁরা হয়ত ডোপিং বিরোধী প্রচারণা বাড়ানোর কথা বলেছেন৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছরে চিকিৎসা শাস্ত্রের উন্নতি হলেও ডোপিং পরীক্ষায় তা প্রয়োগ করা হচ্ছে না৷ সমস্যাটা হলো, যেসব প্রতিযোগী ভীষণ চালাক, তাঁদের একটি দল আছে৷ এই দলটি জানে, কিভাবে স্বল্প পরিমাণে একটি দ্রব্যের সাথে অন্য দ্রব্য মিশিয়ে ব্যবহার করা যায়, যার ফলে তা পরীক্ষায় ধরা পড়ে না৷''

সিমন আরো জানান, উন্নত বিশ্বের খেলোয়াড়দের ক্ষেত্রে প্রতিযোগিতায় এ সব নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের বেশি চল রয়েছে৷ তাঁরা জানেন তাঁদের সমস্যাটা কোথায়, হয়ত কারো আচরণগত সমস্যা থাকতে পারে, কারো মনোযোগের সমস্যা থাকতে পারে, সেগুলো কাটিয়ে উঠতে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এসব ওষুধ বা দ্রব্য ব্যবহার করে৷

এছাড়া যেসব অ্যাথলিট ডোপিং পরীক্ষায় ধরা পড়েন, তাঁদের বেশিরভাগই হয় ব্যাপারটা নিয়ে মাথা ঘামান না, অথবা জানেন না কী পরিমাণ ব্যবহার করলে এটি এড়িয়ে যাওয়া সম্ভব৷ তবে সিমনের ধারণা, অনেক অ্যাথলিটকে পুণরায় পরীক্ষা করলে এটি ধরা পড়তে পারে৷ তিনি স্বীকার করেন, স্প্রিন্টারদের মধ্যে ডোপিং-এর প্রবণতা বেশি৷

গ্রীষ্মকালের চেয়ে শীতকালীন অলিম্পিকে ডোপিং-এর ঘটনা বেশি ঘটে – সাংবাদিকের এমন মন্তব্য অস্বীকার করে সিমন বলেন, আবহাওয়ার সাথে এর কোনো সম্পৃক্ততা নেই৷ তিনি আরো জানান, ‘‘আইওসি ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে জড়িত, কিন্তু এই একটি বিষয়ে তারা তেমন কোনো উন্নতি করতে পারেনি৷'' তাই ডোপিং বিরোধী প্রচারণায় বেশি জোর না দিয়ে ডোপিং পরীক্ষার উন্নয়ন ঘটানো উচিত বলে মনে করেন সিমন৷

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 2,050 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,502 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 13,120 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 611 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 3,166 বার দেখা হয়েছে

10,987 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,872 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. sv66locker

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...