স্ক্র্যাচ কার্ডের ওপরের অংশ নখ দিয়ে ঘষে তুললে বা দেহের সংস্পর্শে এলে ক্যান্সার হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
869 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
ফেইসবুকে সবচেয়ে প্রচলিত কিছু গুজবের মধ্যে একটি হচ্ছে, "স্ক্র্যাচ কার্ডের উপরের অংশ নখ দিয়ে ঘষে তুললে বা দেহের সংস্পর্শে এলে স্কিন ক্যান্সার হয়। কারণ স্ক্র্যাচ কার্ডের উপরের অংশে থাকে সিলভার নাইট্রো অক্সাইড।"

তথ্যটি সম্পূর্ণ ভুল, এমনকি সিলভার নাইট্রো অক্সাইড নামক কোন যৌগের অস্তিত্বও নেই। AFP Fact Check এর পক্ষ থেকে IARC এর ডাটাবেজ অনুসন্ধান করে দেখা গেছে যে, ক্যান্সারজনক পদার্থের তালিকায় সিলভার নাইট্রো অক্সাইড এর নাম নেই। সিলভার নাইট্রো অক্সাইড এর অনুরূপ নামে দুটি যৌগ হচ্ছে Nitrous oxide (লাফিং গ্যাস) এবং Nitric oxide। এই দুটি উপাদানের কোনটিই স্ক্র্যাচ কার্ড তৈরিতে ব্যবহার হয়না। স্ক্র্যাচ কার্ডের উপরের আবরণ বিশেষ ল্যাটেক্স বা UV Ink দিয়ে তৈরি। প্রসঙ্গত উল্লেখ্য, UV Ink বলতে এখানে বোঝানো হয়েছে এমন কালি যা UV রেডিয়েশন এর নিচে শুকায়। UV Ink হচ্ছে রঙিন মনোমার ও ওলিগোমার দিয়ে তৈরি। এখানে সিলভার নাইট্রো অক্সাইড এর অস্তিত্বও নেই। স্ক্র্যাচ কার্ডের উপরের আবরণে ব্যবহৃত উপাদানের সাথে ক্যান্সারের সম্পর্ক আছে এমন বিশ্বাসযোগ্য কোন রেফারেন্সও নেই।

ক্রেডিট: নিশাত তাসনিম (সাইন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 2,018 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 688 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 1,059 বার দেখা হয়েছে

10,954 টি প্রশ্ন

18,664 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,580 জন সদস্য

243 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 243 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1220 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. situstotokoitogel4d

    100 পয়েন্ট

  4. marnyl05

    100 পয়েন্ট

  5. betvisapoker

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...