খাবার পর ক্লান্ত লাগে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
7,297 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
খাবার পর ঘুম বা ক্লান্তি হওয়াকে বলা হয়- PostPrandial Somnolence।

(Post+prandial Somnolemce = ভক্ষণ পরবর্তী নিদ্রালুতা /ঘুমঘুম ভাব)।

কেন হয়?

ধরা যাক তুমি কাজ করছো, ফলে তোমার শরীরের শক্তি ব্যয় হচ্ছে। একটা সময় আর শক্তি থাকে না কিংবা অতি অল্প শক্তি অবশিষ্ট থাকে। ফলে ক্ষুধা লাগে। খেতে বসি। খাবার পর সব খাবার পরিপাক নালীতে। এগুলো পরিপাকের জন্য পরিপাকনালীর পেশি, পরিপাক গ্রন্থিগুলোকে কাজ করতে হয়। ফলে তাদেরও শক্তির দরকার হয়। এ সময় তোমার দেহ সিস্টেম... রক্তে থাকা অবশিষ্ট শক্তি বা রক্তে বিদ্যমান পুষ্টিকণাকে নিয়ে আসবে পরিপাকনালীর আশেপাশে। তাহলে এই মুহুর্তে সারাদেহের অন্যস্থানে (পেশি, মাথা) শক্তি নেই বললেই চলে বা অল্প আছে। তাহলে শক্তি ছাড়া পেশিও দূর্বল লাগবে। মস্তিষ্কও কাজ কমিয়ে দিয়ে স্লিপমুডে যাওয়ার চেষ্টা করবে।

খাওয়া শেষে যখন খাদ্যদের পরিপাক চলবে পরিপাকনালীতে, কিছু পরিপাককৃত খাবার রক্তে যেতে শুরু করবে তখন আবার নিদ্রাভাব বা ক্লান্তি কমে যাবে। কারণ মস্তিষ্ক স্লিপ মুড থেকে ফিরে আসবে পুষ্টি পেয়ে, পেশিও সবল হতে থাকবে নতুন পুষ্টিতে। খাবার পরিপাক হতে, রক্তে প্রথম ডোজ পুষ্টি (গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এমিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল) যেতে যেহেতু আধা ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো লাগে তাই এই সময়ে ঘুম ও ক্লান্তি থাকে। অনেকেই শুয়ে পড়ি। এই সময়ের পর কিন্তু তেমন ঘুমভাব থাকে না। কারণ পুষ্টি এখন সারাদেহে।

লেখক: ডা. রাজীব হোসাইন সরকার
করেছেন (100 পয়েন্ট)
+1
রাজিব ভাই❤️
+1 টি ভোট
করেছেন (7,980 পয়েন্ট)
মস্তিষ্ক এ সর্বদা প্রচুর রক্ত সরবরাহ প্রয়োজন হয়। কিন্তু খাওয়ার পর খাদ্য প্রসেসিং করার জন্য আর হরমোন প্রবাহিত হয়ে আন্ত্রিক গ্রন্থি , পেশী উদ্দীপিত হওয়ার জন্য প্রচুর রক্ত সরবরাহ প্রয়োজন হয় উদর অন্চলে। তখন,

রক্ত সেদিকে বেশী যায়। ফলস্বরূপ, মস্তিষ্কে আগের তুলনায় কম রক্ত প্রবাহিত হয়। এবং একইসাথে ক্লান্ত লাগে।

এজন্য খিবার পর ঘুম আসে বা ক্লান্তি অনুভূত হয়।

ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 552 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 8,375 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 696 বার দেখা হয়েছে
22 এপ্রিল 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Reyajur Rahman (9,290 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 646 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 2,136 বার দেখা হয়েছে
14 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,721 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. akk55lat

    100 পয়েন্ট

  5. 789winn1itcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...