গুগল ম্যাপসে আমেরিকা ফ্রান্স সহ অন্যান্য উন্নত বিশ্বের ঝকঝকে ছবির স্যাটেলাইট ভিউ পেলেও বাংলাদেশে এই ছবির কোয়ালিটি বাজে বা ব্লার হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
445 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ছবির কোয়ালিটি খারাপ হওয়ার জন্য দায়ী হচ্ছে রেজুলেশন।

প্রত্যেক দেশে বেসরকারি বিভিন্ন ধরনের ম্যাপ প্রদর্শনকারী কোম্পানিগুলোকে যেমন: Google Maps, Google Earth ম্যাপ প্রদর্শন করার জন্য একটি নির্দিষ্ট রেজুলেশন ফিক্সট করে দেয়, যে এর চেয়ে বেশি কোয়ালিটির ছবি তারা দেখাতে পারবে না। এটি করার মূল কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। কারণ স্যাটেলাইটের মাধ্যমে একটি দেশের রুট নেটওয়ার্কিং সহ মিলিটারি বেস এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার তথ্য শত্রুপক্ষের দেশ জেনে যেতে পারে। আমেরিকা ফ্রান্স সহ অনেক দেশে এই রেজুলেশনের পরিমাণ অনেক বেশি পরিমাণে নির্দিষ্ট করা,কিন্তু এটি সব জায়গার জন্য নয় তাদের মিলিটারি বেস অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো আবার ঠিকই ব্লার দেখতে পারবেন। নিচে গুগল ম্যাপে বিশ্বের যে সকল দেশের  যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্লার দেখায় উইকিপিডিয়াতে দেওয়া লিস্টের লিংক নিচে দিয়ে দিয়েছি।

বিষয়টা হচ্ছে আমরা যখন ইউটিউবে 720p বা 1080p (HD) রেজুলেশন এ কোন একটা ভিডিও দেখি আর যখন 360p রেজুলেশনে দেখি সেটার মতো,সেখানে 720 বা 1080p রেজুলেশনের ভিডিওটা সবচেয়ে ভালো দেখায়, কারণ রেজুলেশন বেশি। ঠিক তেমনই বাংলাদেশ সরকারের স্যাটেলাইট ভিউয়ের জন্য যে রেজুলেশন নির্দিষ্ট করা রয়েছে তা যুক্তরাষ্ট্র সহ অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে কম, ফলে গুগল ম্যাপসে আমরা এত ঝকঝকে ছবি দেখতে পাই না। আরেকটি কারণ হলো বাংলাদেশ এরিয়াল ফটোগ্রাফি দ্বারা ম্যাপ দেখানো হয় না, অর্থাৎ এক ধরনের বিশেষ বিমানে অনেকগুলো ক্যামেরা ও সেন্সর লাগিয়ে চারপাশের ছবি তোলা এবং পরবর্তীতে Artificial intelligence দ্বারা সেটি স্যাটেলাইট ভিউয়ের ছবির সঙ্গে যোগ করা হয় না। কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল।কিন্তু বাংলাদেশে  Google street view নামে একটি সার্ভিস চালু রয়েছে যার মাধ্যমে রাস্তার ঝকঝকে ছবি দেখা যায়। এছাড়া অনেক সময় বাংলাদেশের রাস্তার ডাস্ট পর্টিকেলস অনেক বেশি হওয়ায়, ভিসিবিলিটি কম হয়। ফলে অনেক সময় ছবি ব্লার আসে।

লিখেছেন: Akheruzzaman Nahin

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 379 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 711 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 508 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 200 বার দেখা হয়েছে
24 নভেম্বর 2025 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Muhammad Al-Amin (1,330 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,777 জন সদস্য

118 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 118 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. go88com3vn1

    100 পয়েন্ট

  4. ahtigamesdeutschland

    100 পয়েন্ট

  5. tylekeo8eucom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...