কিটো ডায়েটে কী কী খাবার পরিহার করতে হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
388 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,850 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

যেসব খাদ্য পরিহার করতে হবে:

১. এ তালিকায় প্রথমেই আসবে ভাত। বাঙালি হিসেবে আমাদের সবাই তিনবেলায় অন্তত দু'বার ভাত খেয়ে অভ্যস্ত। ঠিক এ কারণেই যতই শাকসবজি খাওয়া হোক না কেন, অনেকের ওজন কমতে চায় না।

২. ভাত বাদ দিলে সবার আগে ভাতের বদলে রুটি খাওয়ার চিন্তা আমাদের মাথায় আসবে। তবে চাল, আটা, ময়দা দিয়ে তৈরী সকল খাবারে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। তাই আটা ও ময়দা দিয়ে তৈরী খাদ্য, যেমন– রুটি, পাস্তা, ব্রেকফাস্ট সিরিয়াল ইত্যাদি খাওয়া বাদ দিতে হবে।

৩. সকল প্রকার ফলমূল খাওয়া বাদ দিতে হবে। এটা সত্যি যে, অনেক ডায়েটে ফল খাওয়ার পেছনে জোর দেওয়া হয়। কিন্তু ফলে প্রচুর পরিমাণে চিনি বা গ্লুকোজ থাকে। তাই ফল খাওয়াও কমিয়ে দিতে হবে। তবে স্বল্প পরিমাণে জাম জাতীয় ফলগুলো খাওয়া যেতে পারে।

৪. ডাল, মটর এবং অন্যান্য দানা জাতীয় শস্য খাওয়া যাবে না।

৫. সবজির মধ্যে সকল প্রকার আলু, গাজর ও অন্যান্য টিউবার জাতীয় সবজি পরিহার করতে হবে।

৬. দুগ্ধজাত খাদ্য হিসেবে মাখন ও পনির খাওয়া গেলেও সরাসরি দুধ খাওয়া যাবে না।

৭. কোমল পানীয় ও অ্যালকোহলে প্রচুর পরিমাণে চিনি থাকে। তাই এগুলো খাওয়ার কথা চিন্তাই করা যাবে না।

উপরের তালিকায় এমন অনেক খাবার রয়েছে, যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ। আসলে কম সময় লাগে বলেই এই ডায়েটের নিয়ম বেশ কড়া। আর একদিনেই যে এগুলো খাওয়া বাদ দিতে হবে এমন কোনো কথা নেই। একেবারে বাদ না দিয়ে বরং খাবারগুলোর পরিমাণ আস্তে আস্তে কমিয়ে ফেলা ভালো। এরপর একটু অভ্যস্ত হলেই এই ডায়েট পুরোপুরি অনুসরণ করা সম্ভব।

লিখেছেন: Rakib Hasan Oasie

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 916 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 269 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 463 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 2,085 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 4,668 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,385 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. 79Kingvcomvn

    100 পয়েন্ট

  2. da88racing

    100 পয়েন্ট

  3. preventcovidu

    100 পয়েন্ট

  4. king88acncom

    100 পয়েন্ট

  5. pkdakhoavk

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...