নেমোফোবিয়া কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
754 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

নোমোফোবিয়া শব্দটি এসেছে No Mobile Phobia থেকে। অর্থাৎ, মোবাইল ফোনের অনুপস্থিতিতে মানুষ যে ভীতি অনুভব করে তাকে নোমোফোবিয়া বলে। এই ফোবিয়াতে আক্রান্ত মানুষের মোবাইল ফোনের সাথে অতিরিক্ত মানসিক সংযোগ থাকায় তারা মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তেও থাকতে পারেন না। বর্তমান প্রযুক্তির যুগে নারীদের চেয়ে পুরুষরাই এই ফোবিয়াতে বেশি আক্রান্ত।

নোমোফোবিয়ার লক্ষণ :

১. মোবাইল ফোনের ব্যবহার করতে না পারায় বা ফোনের ব্যাটারির চার্জ কমে গেলে দুশ্চিন্তা, হতাশা, ভয়, আতঙ্ক অনুভব করা। অন্য কেউ ফোন ধরলে অস্বস্তি অনুভব করা।

২. ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে ব্যয় করা। বাথরুম, গোসল, খাওয়া, ঘুমানোর সময়ও ফোন সাথে রাখা। মোবাইল ছাড়া নিজেকে অসহায় অনুভব করা।

৩. ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম হওয়া। অর্থাৎ, মোবাইল ফোন ভাইব্রেট না হলেও ফোনের কম্পণ অনুভব করা। সাইন্স বী

৪. অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মস্তিষ্কে ডোপামিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। এর ফলে মানুষ নতুন কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে।

৫. শারীরিক উপসর্গ: নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, শরীর কাঁপা, ঘাম হওয়া, মাথা ঘুরানো, হৃদসম্পন্দন বেড়ে যাওয়া।

নোমোফোবিয়ার কারণ : 

নোমোফোবিয়াকে আধুনিক ফোবিয়া বলা হয়। এই ফোবিয়ার কোন নির্দিষ্ট কারণ এখনো আবিষ্কৃত হয়নি। প্রযুক্তির প্রতি অত্যাধিক নির্ভরতা, প্রিয়জনদের সাথে যোগাযোগ না করতে পারার ভয়, একা থাকার ভয়, ইত্যাদি এই ফোবিয়ার কারণ হিসেবে ধরা হয়। সাইন্স বী

নোমোফোবিয়ার চিকিৎসা :

নোমোফোবিয়ার কোন নির্দিষ্ট চিকিৎসা নেই। এই ফোবিয়া দেখা দিলে প্রথমত নিজের উপর নিয়ন্ত্রন আনার চেষ্টা করতে হবে। প্রতিদিন কিছুটা সময় মোবাইল থেকে নিজেকে দূরে রাখতে হবে, সৃজনশীল কাজে মনোযোগ দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনুন। ঘুমানোর সময় মোবাইল হাতের নাগালের বাইরে রাখুন। পরিবার-বন্ধুবান্ধব এর সাথে সময় কাটান। এইসব করেও নিয়ন্ত্রণ না করা গেলে সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে হবে। সাধারণ CBT থেরাপি, এক্সপোজার থেরাপি, ঔষধের মাধ্যমে নোমোফোবিয়ার চিকিৎসা করা হয়।

লিখেছেন: নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,241 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,030 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 317 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,011 বার দেখা হয়েছে
13 অক্টোবর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ifaz Mahi (1,920 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
13 অক্টোবর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ifaz Mahi (1,920 পয়েন্ট)

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,207 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. sv368page1

    100 পয়েন্ট

  2. f168provn

    100 পয়েন্ট

  3. qqgg365com

    100 পয়েন্ট

  4. tintucrich

    100 পয়েন্ট

  5. 555rrllcapp

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...