ভ্যাক্সিন মানুষের শরীরে কীভাবে কাজ করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
319 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
ভ্যাক্সিন শরীরের মধ্যে একটি নকল ইনফেকশনের সৃষ্টি করে। এই ইনফেকশনটি সাধারণত শরীরকে কখনই বিপজ্জনকভাবে অসুস্থ করে তোলেনা। কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তো আর চিনবেনা কোন ইনফেকশন আসল আর কোনটি নকল। ওদের কাছে সবই এক।

হয় জয়, নয় ক্ষয়!

এই নকল ইনফেকশনের বিরুদ্ধে শরীর তার সেনাবাহিনীকে তখন মাঠে নামিয়ে দেয়। যে যার কাজ করে যায় অন্ধের মত। ফলে শরীরে উৎপন্ন হয় সেই ইতিহাস সংরক্ষনের কাজে নিয়োজিত থাকা কিছু টি লিম্ফোসাইট-এর দল। যারা কিনা এই নকল ইনফেকশনের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধের ইতিহাস সংরক্ষণ করে রাখে। আর একারণেই পরবর্তীতে শরীরে আসল ইনফেকশন হলেও তা সমস্যা করতে পারেনা। কারন সৈন্যদল ততক্ষণে জানে শত্রুকে কিভাবে ঘায়েল করতে হবে। নকল এই যুদ্ধে অবশ্য মাঝে মধ্যে জ্বর আসতে পারে কিন্তু তা খুবই স্বাভাবিক ব্যাপার। জ্বর আসার অর্থই হল ভ্যাক্সিন কাজ করছে এবং শরীর তার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে।

ভ্যাক্সিন মূলত ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হয়ে থাকে। ভ্যাক্সিন তৈরির সময় অনেক কিছুই বিবেচনায় রাখতে হয় যেমন কীভাবে অনুজীবটি শরীরকে আক্রমণ করছে, আক্রমণ করার পর শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার প্রতি, যাদের শরীরে প্রয়োগ করা হবে তাদের ভৌগলিক অবস্থান কিরূপ ,তাপমাত্রা – আর্দ্রতার প্রভাব কেমন এসব কিছুই মাথায় রাখতে হয় একটি ভ্যাক্সিন তৈরির সময়। কারণ এই ব্যাপারগুলি পুরো পৃথিবীর এক এক স্থানে এক এক রকম। যেকারণেই ভ্যাক্সিন তৈরি করা অনেক সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য ও ব্যয়বহুল।

 

TANVIR

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 110 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 1,959 বার দেখা হয়েছে
05 মে 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 547 বার দেখা হয়েছে
25 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 859 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 724 বার দেখা হয়েছে

11,055 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,807 জন সদস্য

62 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 61 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...