হাইড্রার লুপিং চলন বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
3,751 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
পতঙ্গের ক্যাটারপিলার লার্ভার মতাে লুপ বা ফাঁস গঠন করে Hydra- র চলনকে লুপিং বা হামাগুড়ি বলে।

এ পদ্ধতির শুরুতে Hydra দেহকে উলম্বভাবে উপরের দিকে সর্বোচ্চ প্রসারিত করে এবং গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে কর্ষিকা দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। এতে একটি ফাঁস বা লুপ (loop) গঠিত হয়। কর্ষিকায় বিদ্যমান গুটিন্যান্ট নেমাটোসিস্ট চলনতলকে আঁকড়ে ধরতে সহায়তা করে। এরপর পদচাকতিকে মুক্ত করে হেঁচড়িয়ে নিয়ে মুখের কাছাকাছি এনে স্থাপন করে এবং কর্ষিকাগুলাে বিমুক্ত হয়ে দাঁড়ায়।

এভাবে একই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে।

এটাই হাইড্রার লুপিং চলন নামে পরিচিত।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

হাইড্রার যখন অনেক দূরের পথ পাড়ি দেওয়ার দরকার পড়ে তখন সে শুঁয়োপোকার মতো হামাগুড়ি দিয়ে চলে। এর আরেক নাম লুপিং চলন কেননা এই চলনের মাধ্যমে এক ধরনের লুপের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা এক পাশের পেশি-আবরণী কোষগুলোকে সংকুচিত করে। ঠিক একই সময়ে আরেক পাশের কোষগুলোকে করে প্রসারিত। এভাবে হাইড্রা নিজের শরীরকে বাঁকিয়ে ফেলে। এমনভাবে এটা নিজেকে বাঁকায় যাতে করে হাইড্রার মুখ চলে আসে একেবারে ভিত্তি তলের কাছাকাছি। তারপর কর্ষিকার সাহায্যে ভিত্তিকে আটকে ধরে। মূলত কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট এ কাজে সাহায্য করে। কর্ষিকা দিয়ে ভিত্তি তলের সাথে যুক্ত হওয়ার পরপরই সে পদতলকে আগের অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসে একদম মুখের কাছাকাছি। তখন হাইড্রা আবার কর্ষিকা বিযুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এভাবে এ পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা লুপিং বা হামাগুড়ি চলন সম্পন্ন করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 2,187 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 565 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 950 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,049 জন সদস্য

82 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 80 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. Sunwincasinoonline

    100 পয়েন্ট

  3. Tk999logingames

    100 পয়েন্ট

  4. ad88uno

    100 পয়েন্ট

  5. tuanphongf168

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...