বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+20 টি ভোট
5,625 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (32,140 পয়েন্ট)

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
পাখি তার ডানার সাহায্যে বায়ুতে আঘাত করে প্রাপ্ত প্রতিক্রিয়া বলের সাহায্যে উড়ে। বায়ুশূন্য স্থানে পাখি তার ডানার সাহায্যে নিচের দিকে আঘাত করলেও সেখানে বাতাস না থাকায় কোনো বিপরীতমুখী বল বা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। তাই বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না।
+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
পাখি ওড়ে আকাশে। কিন্তু সেখানে বায়ু আছে কি না তা অনেকেই হয়তো ভেবে দেখেননি। কিন্তু যখন শুনবেন পাখি বায়ুশূন্য স্থানে উড়তে পারে না, তখনই ধারণা করতে পারবেন পাখি যত উপড়ে উড়তে পারে, তত দূর নিশ্চয় বায়ু আছে। এখন প্রশ্ন হলো, কেন পাখি বায়ুশূন্য স্থানে উড়তে পারে না? এবার হয়তো বলবেন এটা তো কখনো ভেবে দেখিনি। এটা বোঝার জন্য আগে আপনাকে জানতে হবে পাখি ওড়ে কিভাবে? নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে আছে নিশ্চয়, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের সূত্রটি কাজে লাগায় পাখিরা। পাখিরা ওড়ার সময় ডানা দিয়ে বাতাসে নিচের দিকে বল প্রয়োগ করে। তখন বাতাসও নিউটনের সূত্রানুযায়ী ওপরের দিকে বল প্রয়োগ করে। ফলে পাখিরা খুব সহজেই বায়ুতে ভাসতে পারে এবং উড়তে পারে। নিশ্চয় বুঝতে পেরেছেন, পাখিরা কিভাবে বায়ুর ওপর ডানায় ভর প্রয়োগ করে ওড়ে। আর তাই বায়ুশূন্য স্থানে পাখিরা উড়তে পারে না। ঠিক একই রকম বিমান বা হেলিকপ্টারও বায়ুশূন্য স্থানে উড়তে পারবে না। কারণ বিমান ও হেলিকপ্টারও একইভাবে বায়ুর ওপর ঘূর্ণায়মান পাখায় ভর প্রয়োগ করে বাতাসে ভেসে থাকে এবং চলাচল করে। কিন্তু রকেটের ক্ষেত্রে আবার ভিন্ন। কারণ রকেট চলে তার পেছনের একটি চেম্বারে জ্বালানি বিস্ফোরণে সৃষ্ট চাপ বা ধাক্কায়। তাই বিমান বা হেলিকপ্টার পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বের হতে পারে না। কিন্তু রকেট অন্য সৌরজগৎ থেকেও ঘুরে আসতে পারে।

ক্রেডিট: কালের কন্ঠ
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
বায়ুর উপরের দিকে নিম্নচাপ আর নিচের দিকে থাকে উচ্চচাপ। পাখি যখন ডানা মেলে তখন নিচের দিকে বায়ুর উচ্চচাপ পাখিকে উপররে দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। ... সুতরাং, বোঝায় যাচ্ছে যে, কেন পাখি বায়ুশূন্য স্থানে কখনই উড়তে পারে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 789 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 1,481 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 617 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 2,500 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 319 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,642 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,583 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. Rayan Alam

    120 পয়েন্ট

  2. gamedoithuongscom

    100 পয়েন্ট

  3. tg888rucom1

    100 পয়েন্ট

  4. bittnettraining

    100 পয়েন্ট

  5. 8Kbetbuild

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা মনোবিজ্ঞান আগুন লাল গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...