কুকুরের লেজ সবসময় বাঁকা থাকে কেন তথা কখনোই সোজা হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
3,523 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
কুকুর মেরুদন্ডী প্রাণী। মেরুদন্ডী প্রাণীদের মাথার নিচ থেকে কোমর পর্যন্ত লম্বা দন্ডের মত হাড়ের গঠন আছে একে বলে মেরুদন্ড (vertebral column)। মেরুদন্ড অনেকগুলো একক খণ্ড নিয়ে গঠিত এই একক খণ্ড গুলোকে বলে কশেরুকা।

কশেরুকার সংখ্যা প্রাণী ভেদে আলাদা হয়। কশেরুকা গুলোর আবার বিভিন্ন নাম আছে যেমন- গ্রীবাদেশীয় কশেরুকা (cervical vertebrae), বক্ষদেশীয় কশেরুকা (thoracic vertebrae), উদরীয় কশেরুকা (lumbar vertebrae), শ্রোণীদেশীয় কশেরুকা( sacral vertebrae), পুচ্ছদেশীয় কশেরুকা বা কক্কিজিয়াল কশেরুকা (coccygeal vertebrae)।

পুচ্ছদেশীয় কশেরুকার কারণে লেজ সৃষ্টি হয়। পুচ্ছদেশীয় কশেরুকার সংখ্যা যত বেশি হবে লেজ ততো লম্বা হবে। পুচ্ছদেশীয় কশেরুকা কিভাবে যুক্ত আছে তার ওপর নির্ভর করে লেজের আকৃতি। কশেরুকা যদি পিঠের দিকে বাঁকানো ভাবে অবস্থান করে তবে লেজ পিঠের দিকে বাঁকা হবে। এটা দেখতে প্রশ্নবোধক চিহ্নের মত মনে হয়। পেটের দিকে অবস্থান করলে লেজ নিচের দিকে বাকা হবে। কুকুরের লেজের কশেরুকা গুলো পিঠের দিকে বাঁকানো ভাবে অবস্থান করে তাই কুকুরের লেজ বাঁকা।

© প্রথম আলো
+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
Yasin Ahmed -

কুকুরের লেজ, স্বাভাবিক ভাবেই একটু বাঁকা থাকে।

লেজের এই বক্রভাবের কারণ, পরপর গাঁথা কশেরুকায় কুকুরদের লেজ এমনভাবে গঠিত, যে স্বাভাবিক অবস্থাতেই, তা কিঞ্চিৎ বাঁকানো থাকে। কুকুরদের লেজের যে গাঁথুনি, তা রীতিমতো নমনীয়। সে কারণেই স্রেফ পেশি সঞ্চালনের মাধ্যমে, কুকুর লেজ নাড়তে পারে। এই নমনীয়তার কারণেই, কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও, ছেড়ে দেওয়ার পরক্ষণেই, তা ফের বাঁকা হয়ে যায়।

সোজা লেজওয়ালা কুকুর, কখনো কখনো দেখা যায়।

সেটা হয়তো, কুকুরের তাত্ক্ষনিক কোনো প্রতিক্রিয়ার ফলে, অথবা দৈহিক ব্যতিক্রমের কারণে হতে পারে। অথবা হয়তো কুকুরটির লেজটিকে সোজা অবস্থায় আনার জন্য, কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সেটা কুকুরের মালিক, নিশ্চিত করতে পারবেন।

"কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না"

"নেতিবাচক" ভাবে, কোনো "অপরিবর্তনীয় স্বভাব"কে বুঝাতেই, কুকুরের লেজের এই বৈশিষ্ট্যকে, "তুলনার মাধ্যম" হিসাবে, এই উক্তিটি ব্যবহৃত হয়।
এই দীর্ঘ প্রচলিত প্রবাদ বাক্যটির উপযোগ অব্যাহত রাখার জন্যই, কুকুরের লেজকে, বাঁকা থেকে সোজা করার ব্যাপারে হয়তো, সেরকম উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়া হয়নি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 387 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 1,003 বার দেখা হয়েছে
30 জানুয়ারি 2022 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 1,746 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 654 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,701 টি উত্তর

4,751 টি মন্তব্য

909,673 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. keirastevenson

    140 পয়েন্ট

  2. 365 stores

    120 পয়েন্ট

  3. SerpSpur

    120 পয়েন্ট

  4. winbox88my17

    100 পয়েন্ট

  5. multicanaissite1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...