ছোটবেলার কোনো কথা আমাদের মনে থাকে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
1,465 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
কোনো মানুষেরই সাধারণত নিজের জন্ম নেওয়ার ঘটনা বা ২ বছর বয়সের আগের কোনো স্মৃতি মনে থাকেনা। আবার, ৩ থেকে ৭ বছর বয়সের স্মৃতিও মনে থাকেনা অস্পষ্টভাবে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে বিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড শৈশবের স্মৃতি মনে রাখতে না পারার টার্মটির নাম দিয়েছিলেন Infantile Amnesia বা Childhood Amnesia।

একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্ক সদ্য জন্ম নেওয়ার শিশুর মস্তিষ্ক থেকে চার গুন বেশি সুগঠিত থাকে। শিশুর মস্তিষ্ক জন্মের পরই সম্পূর্ণভাবে বিকশিত না থাকায় অনেক তথ্যই নিউরাল প্যাটার্ন বা স্মৃতিতে জমা হয়না। শিশুদের স্মৃতিগুলো হলো  Explicit ও Implicit ধরনের। শিশুর নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি সজ্ঞানে স্মৃতিতে জমা রাখে তবে তাকে বলে Explicit Memory। অন্যদিকে, শিশু নিজের অবচেতনে কোনো ঘটনা স্মৃতি তে জমা রাখে তবে তাকে বলে Implicit Memory।

মস্তিষ্ক কোনো নির্দিষ্ট ঘটনার তথ্য মনে রাখলে একে বলে Episodic Memory বলে। এপিসোডিক মেমোরি আমাদের মস্তিষ্কের বহিরাবরণ বা কর্টেক্স এর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে। মানুষের মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামক একটি অংশ আছে যা মস্তিষ্কের কর্টেক্সে ছড়িয়ে থাকা এই মেমরিগুলোকে একত্র করে। কিন্তু ৪ বছরের কম বয়সী বাচ্চাদের এই হিপোক্যাম্পাস অংশ সুগঠিত থাকেনা। যার জন্য তারা নির্দিষ্ট কোনো ঘটনা মনে রাখতে পারেনা। তবে শিশুরা আবেগপূর্ণ স্মৃতিগুলো অন্যান্য স্মৃতির তুলনায় ৩ গুন বেশি মনে রাখতে পারে।

জন্মের পর প্রথম দুই বছর বাচ্চারা কথার অর্থ বুঝার চেষ্টা করে, কথা বলা শিখে যা তাদের Semantic Memory তে জমা থাকে। এ সময় মস্তিষ্ক সিমেন্টিক মেমরি তৈরিতে ব্যস্ত থাকে যার জন্য এপিসোডিক মেমরি কম গঠিত হয়। তাছাড়া, হিপোক্যাম্পাস অংশটি জন্মের পর থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত নিউরন তৈরি করতে থাকে। এক গবেষণা মতে, একটি শিশুর মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ৭০০ নতুন স্নায়ু সংযোগ গড়ে তুলে। ক্রমাগত নতুন নিউরন তৈরির ফলে মস্তিষ্ক নতুন নতুন অনেক স্মৃতি ধারণ করে, তাই আমরা শৈশবের স্মৃতি ধীরে ধীরে ভুলে যাই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে
03 মে 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mohiuddin Alamgir Ka (7,980 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

881,691 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. slotgacor4dhari

    100 পয়েন্ট

  3. go999ltd

    100 পয়েন্ট

  4. red88tradingtop

    100 পয়েন্ট

  5. 8xbet2cocom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...