মৃত মানুষ পানিতে ভেসে উঠলে টাইটানিক মুভির জ্যাক কেন ডুবে গিয়েছিল? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
15,069 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

পানিতে ডুবে মারা যাবার পর আমরা শুনে থাকি দেহটি ভেসে ওঠে, এ থেকেই ধারণা যে মৃত্যুর পর ব্যাক্তি ডুবে যায়, কিন্তু টাইটানিক মুভিতে দেখেছি নায়ক জ্যাক বরফ শীতল পানিতে থেকে হাইপোথার্মিইয়ায় আক্রান্ত হয়ে মারা যায় এবং সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকে, কিন্তু আমাদের ধারণা অনুযায়ী সে মৃত হলে ভেসে থাকার কথা ছিল!

আগে ভাসা ডুবার ব্যাপারে আর্কিমিডিস কি বলেছেন একটু দেখিঃ

আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোন বস্তু পানিতে ফেলার পর, বস্তুটি যে পানি অপসারন করেছে সেই পানির ওজন যদি বস্তুটির নিজের ওজন থেকে কম হয়-তবেই কেবল বস্তুটি পানিতে ডুবে যাবে। আবার পানির ওজন যদি বস্তুটির ওজনের সমান বা বেশি হয়, তবে তা ভেসে উঠবে। সমান ওজনের ক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ পানির একটু নিচে থাকবে।

অন্যদিকে পানির থেকে কম ঘনত্বের কিছু পানিতে পরলে তা ভেসে থাকে। মানুষ এবং পানির ঘনত্ব প্রায় কাছাকাছি ই।

একজন জীবিত মানুষের ফুসফুসে ফাপা থাকে, তাই তার ঘনত্ব তখন পানির থেকে কম হয়, এজন্য পানিতে পরার সাথে সাথেই কেউ ডুবে না, কিছুক্ষণ পর ডুবে, অন্যদিকে মৃত্যুর পর যখন তার ফুসফুসে পানি ঢুকে যায় এর ফলে দেহের ঘনত্ব বেড়ে যাওয়ায় সে ডুবে যায়, (এজন্যই মুভিতে মৃত জ্যাক ডুবে গিয়েছল) কিছুক্ষণ ডুবে থাকার পর ব্যাকটেরিয়া দ্বারা মৃতদেহে পচন শুরু হয় তাই দেহ ফুলে ওঠে এতে আবার দেহের ঘনত্ব কিছুটা কমে যায় এবং তখন মৃতদেহ ভেসে ওঠে। তাই মৃত্যুর সাথেসাথেই কেউ ভেসে ওঠে না, একটা সময় পর ভাসে।
 

নায়ক জ্যাক মারা যাবার পর সে আর কাঠ ধরে থাকতে পারেনি, পানিতে পরে যায় এবং তাঁর ফুসফুস এ পানি ঢুকে গিয়েছিল, এতে দেহের ঘনত্ব বেশি হয়ে যাওয়ায় ডুবে যায়।

Warman Hasbi  |   Science Bee-বিজ্ঞান গ্রুপ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 891 বার দেখা হয়েছে
+1 টি ভোট
5 টি উত্তর 1,263 বার দেখা হয়েছে
+2 টি ভোট
5 টি উত্তর 4,545 বার দেখা হয়েছে

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,039 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...