বিড়ালের জন্য কোন কোন পাখি,সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্ত ঘটছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
727 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)
পূনঃট্যাগযুক্ত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

প্রথমেই বুঝতে হবে, বিড়াল হাজার বছর সময় থেকে পোষা প্রাণী হলেও পূর্বপুরুষদের সাথে তাদের শারীরিক বৈশিষ্ট্য ও আচরণের ব্যাপক মিল রয়ে গিয়েছে। এমন একটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা মাংসাশী। 

কুকুর ভেজিটেরিয়ান ডায়েটে বেঁচে থাকতে পারলেও বিড়াল সেটা পারেনা। বিড়াল বেঁচে থাকার জন্য খাদ্যাভ্যাসে মাংস থাকা প্রয়োজন কারণ বিড়াল টাউরিন উৎপাদনে অক্ষম। টাউরিন হচ্ছে একধরনের অ্যামাইনো এসিড। বিড়ালদের দাঁতের ক্ষতি, লোম পড়া, অন্ধত্ব ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে এই অ্যামাইনো এসিড। ফলে তারা প্রায়ই শিকার করার মুডে থাকে, এমনকি পেটে পর্যাপ্ত খাবার থাকলেও বিড়ালকে শিকার করতে দেখা যায়। এর থেকে বুঝতে পারি, বিড়ালের জন্য খাওয়া ও শিকার দুটো আলাদা আলাদা প্রয়োজন। বিড়াল প্লেফুল স্বভাবের হয়, যেকোনো খেলনা ও চলন্ত যেকোনো কিছু দেখলে বিড়াল ট্রিগার হয়ে যায়। বিড়াল বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে, এগুলো তাদেরকে শিকার করার মতোই আনন্দ দেয়। 

শিকার করার জন্য অনেক প্রাণী থাকলেও বিড়াল বিশেষ করে ইঁদুরের প্রতি আকৃষ্ট হয়। কারণ ইঁদুর বিড়ালের জন্য যথাযথ শিকার। ইঁদুর এলোমেলোভাবে ছুটোছুটি করে যা বিড়ালকে আকৃষ্ট করে। বিড়াল প্রাকৃতিক শিকারী এবং শিকার করার অভ্যাস তারা পূর্বপুরুষ থেকে পেয়েছে। এই অভ্যাসের কারণে প্রত্যেক বছর বন্য বিড়ালরা বিলিয়ন সংখ্যক পাখি শিকার করে। এছাড়াও বিভিন্ন দ্বীপে বন্য বিড়ালের জন্য স্থানীয় প্রায় ৩৩ প্রজাতির বিলুপ্তি ঘটেছে। এছাড়াও খরগোশ, কাঠবিড়ালি, সাপ, ঘুঘু, ইঁদুরবিশেষ প্রাণী, স্তন্যপায়ী বিভিন্ন প্রাণীও বিড়ালের শিকারে পরিণত হওয়ার রেকর্ড আছে। চীনে ২০২১ সালে করা একটি পাবলিক সার্ভে মতে বন্য বিড়াল প্রতিবছর প্রায় ১.৬১–৪.৯৫ বিলিয়ন অমেরুদণ্ডী প্রাণী, ১.৬১–৩.৫৮ বিলিয়ন মাছ, ১.১৩–৩.৮২ বিলিয়ন উভচর, ১.৪৮–৪.৩১ বিলিয়ন সরীসৃপ, ২.৬৯–৫.৫২ বিলিয়ন পাখি এবং ৩.৬১–৯.৮০ বিলিয়ন স্তন্যপায়ী প্রাণী শিকার করে। 

এছাড়াও ভিন্ন ভিন্ন স্থানের ভিত্তিতে বন্য বিড়ালের আক্রমণের ফলে পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্তির হার ভিন্ন ভিন্ন হতে পারে।

© নিশাত তাসনিম

রেফারেন্স : https://en.m.wikipedia.org/wiki/Cat_predation_on_wildlife

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
1 উত্তর 3,348 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 330 বার দেখা হয়েছে
20 ফেব্রুয়ারি 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 386 বার দেখা হয়েছে
23 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Remove id (34,670 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 499 বার দেখা হয়েছে
+23 টি ভোট
1 উত্তর 317 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,606 জন সদস্য

87 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 85 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. x89gamingco

    100 পয়েন্ট

  3. 5k5kbetnet

    100 পয়েন্ট

  4. 1llwincom

    100 পয়েন্ট

  5. bong88zwork

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...