ঘোরা কিভাবে দাড়িয়ে ঘুমায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
376 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (10,470 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়- এ তথ্য আমাদের প্রায় সবারই হয়তো জানা। কিন্তু অন্য সব প্রাণী যেখান বসে বা শুয়ে ঘুমায়, ঘোড়া কেন বা কীভাবে দাঁড়িয়ে ঘুমায়- সেকথা কি কখনো জানতে ইচ্ছে হয়েছে?

ঘোড়া মূলত আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে ঘুমায়।

কথাটা শুনে অবাক হচ্ছো? অবাক হওয়ার কিছু নেই।

ঘোড়ার শরীর খুব ভারী।

পিঠ একদম সোজা। তাই একবার বসলে অন্য প্রাণীর তুলনায় তাদের উঠতে অনেকটা বেশি সময় লাগে।

তাই বসা অবস্থায় যদি হঠাৎ কেউ এসে আক্রমণ করে, তাহলে দাঁড়াতেই অনেকটা সময় লেগে যায় ওদের, দৌড়াতেও অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আক্রমণকারী ঘোড়াটাকে আক্রমণ করে বসতে পারে।
সেজন্যই ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমায়।

ঘোড়া যখন ঘুমায় তখন তার শরীরে বিশেষ করে পায়ে এক বিশেষ ভুমিকা লক্ষ্য করা যায়।

ঘোড়া যখন ঘুমায় তখন তার শরীরের পুরো ভার বহন করতে দেখা যায় সামনের দুইটা পা এবং পিছনের একটা পা কে।পিছনের পাটি গোড়ালি উপর ভর দিয়ে আরামদায়ক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ঘোড়ার সামনে পা যখন ঘোড়াকে ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তখন এই অবস্থাকে stay apparatus বলা হয়।আর পিছনে পা টি যখন এই কাজ করে তখন এই অবস্থাকে বলে check aparatus।

পায়ের বিশেষ ক্ষমতা থাকায় ঘুমানোর সময় হাঁটু শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে ঘোড়া, যে কারণে ঘুমন্ত অবস্থায় তারা পড়ে যায় না।

ঘোড়া কিন্তু কোনো রকম ক্লান্তি ছাড়াই অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে। তাই অনায়াসেই দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়তে পারে তারা।

তবে ঘোড়া অধিকাংশ সময় দাঁড়িয়ে ঘুমায় মানে কিন্তু এই না যে তারা বসে ঘুমাতে পারে না বা ঘুমায় না। মাঝেমধ্যে পায়ের বিশ্রামের জন্য বসে বসেও ঘুমায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 552 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,256 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 256 বার দেখা হয়েছে

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,192 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...