মশারা যেহেতু মানুষের রক্ত খেয়ে বাঁচে সেক্ষেত্রে মশা যে বাচ্চা ফুটায় সেই বাচ্চাতে কি মানুষের ডিএনএ থাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
2,180 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
সৈয়দ হাসবি -

ফিমেল মশা আমাদের দেহ থেকে প্রতিবারে গড়ে ৩ মিলিগ্রাম রক্ত নেয় ডিম পারার জন্য, কিন্তু এতে আমাদের ডিএনএ কোনভাবেই মশার বাচ্চার দেহে যায়না।
প্রথমে জেনে নেই মশার প্রজনন এর ব্যাপারে একটু, মশার প্রজনন হয় পুরুষ এবং স্ত্রী মশার সঙ্গমের ফলে যা মাত্র ১৫ সেকেন্ড এর মত স্থায়ী হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা উড়ন্ত অবস্থাতেই ঘটে থাকে তবে ভূমিতেও অনেক ক্ষেত্রে দেখা যায়।
সঙ্গমের সময় পুরুষ মশার সিমেন জাতীয় তরল ফিমেল মশার জননাঙ্গে প্রবেশ করে, এই তরলে একপ্রকার রাসায়নিক উপাদান থাকে যার ফলে ফিমেল মশার রক্ত সংগ্রহ করার ইচ্ছা আসে পরবর্তীতে। একটি পুরুষ মশা তার জীবনচক্রে ক্রমাগত মিলিত হতে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল মশা মাত্র একবার ই মিলিত হয় এবং তখন যে স্পার্ম পায় সেটাই দেহে সংরক্ষণ করে পরবর্তীতে ডিম উৎপাদন করে যেতে পারে। সেই শুক্রাণু থেকেই পরবর্তীতে ডিমগুলো ফারটিলাইজড হয়, এক্ষেত্রে সেই শুক্রাণুতে থাকা ডিএনএ  ডিম ফুটে হওয়া বাচ্চাগুলোর মধ্যে থাকবে।

আমাদের দেহ থেকে নেয়া রক্ত মশা ব্যাবহার করে ডিমে পুষ্ঠি হিসেবে দেয়ার জন্য। রক্তে প্রোটিন, আইরন এবং এমিনো এসিডের মত উপাদান থাকে, মশার দেহে থাকা বিশেষ এনজাইম রক্তের এই উপাদানগুলোকে আলাদ করে দেয় এবং সেগুলো ডিমের উৎপাদনে সাপ্লিমেন্ট এর মত কাজ করে। আমরা আমাদের দেহের বৃদ্ধি বা শক্তির জন্য খাবার থেকে হজমের বিভিন্ন প্রক্রিয়ায় পুষ্ঠি গ্রহণ করি, এর মানে সেই খাবারের ডিএনএ আমাদের দেহে থেকে যায়না, সেটা শক্তি হিসেবে দেহে কাজে লাগে শুধু, মশার ক্ষেত্রেও প্রায় এরকম ই ঘটে, তবে সেটা মশার নিজের নয় ডিমের পুষ্ঠি হিসেবে আমাদের রক্তের উপাদানগুলো কাজে লাগায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 121 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 371 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 487 বার দেখা হয়েছে
30 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৮ (54,300 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,691 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,324 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...