• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
Science Bee Daily Science

আয়নায় দেখে দেহের যে পাশে চুলকাচ্ছে তার অন্যপাশে চুলকালে চুলকানো থেমে যায়- গবেষণা

সেপ্টেম্বর ২৩, ২০২০
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » আয়নায় দেখে দেহের যে পাশে চুলকাচ্ছে তার অন্যপাশে চুলকালে চুলকানো থেমে যায়- গবেষণা

আয়নায় দেখে দেহের যে পাশে চুলকাচ্ছে তার অন্যপাশে চুলকালে চুলকানো থেমে যায়- গবেষণা

সেপ্টেম্বর ২৩, ২০২০
in ফ্যাক্ট চেক
Science Bee Daily Science

ধরুন আপনার দেহের কোনো অংশে চুলকাচ্ছে। তবে আপনি কি করবেন? অবশ্যই সে স্থানে চুলকাবেন। কিন্তু, কেমন হয় যদি যেখানে চুলকাচ্ছে, সেখানে না চুলকিয়ে তার বিপরীত পাশে আঁচড়ে দেন? তাহলে কি চুলকানো থেমে যাবে?

এই অদ্ভুত বিষয়টি নিয়েই গবেষণা করেছেন একদল বিজ্ঞানী এবং তাদের গবেষণায় তারা পেয়েছেন বিস্ময়কর ফলাফল। অবশ্যই বুঝতে পারছেন কি পেয়েছেন তারা; গবেষণায় তাঁরা দেখিয়েছেন, শরীরের কোনো একপাশে চুলকালে আয়নায় দেখে যদি তার বিপরীত পাশে চুলকানো হয়, তবে চুলকানো থেমে যাবে!

এই গবেষণার মূল লক্ষ্য ছিলো, আমাদের দেহে চুলকানোর ফলে যে স্বাভাবিক প্রতিবর্তী ক্রিয়া সংঘটিত হয়, তা অন্য কোনো প্রভাবকের মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যায় কিনা তা দেখা। এজন্য তাঁরা প্রথম ধাপে গবেষণায় অংশগ্রহণকারীদের দেহের একপাশে অর্থাৎ ডান পাশের বাহুতে ইচ্ছাকৃত ভাবে চুলকানোর অনুভূতি তৈরি করেন এবং তাদের সামনে একটি আয়না স্থাপন করে অন্যপাশে অর্থাৎ বাম দিকের বাহুতে আঁচড়ে দেওয়া হয়। এটি পার্টিসিপেন্টসদের মাঝে একটা ভিজুয়াল ইল্যুশন তৈরি করে যেন তাদের ডান বাহুই আঁচড়ে দেওয়া হচ্ছে।@Science Bee

চুলকানো

আরওপড়ুন

যাক্কুম গাছের ফল দাবিতে প্রচারিত ছবিগুলো মূলত স্ন্যাপড্রাগন গাছের বীজশুঁটি (Seed pods) এর

হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা ফুটপাতে মানুষের ছায়া ফেলে রেখেছিল কেন?

নিকট আত্মীয়ের রক্ত গ্রহণ – হতে পারে বিরল প্রাণঘাতী রোগ

গাড়ির জ্বালানি হিসেবে পানি ব্যবহার করা যাবে?

দ্বিতীয় পরীক্ষণে এবার গবেষকরা পার্টিসিপেন্টের সামনে এই এক্সপেরিমেন্টেরই রিয়েল টাইম লাইভ ভিডিও ফ্লিপড এবং আনফ্লিপড (মিররড ও নন- মিররড) ভিডিও ডিসপ্লে রাখেন, যেন তারা পর্যবেক্ষণ করতে পারেন এবার অংশগ্রণকারী তার কোন বাহুতে চুলকানোর অনুভূতি পাচ্ছেন, ডান, বাম, উভয় বাহুতেই নাকি কোনো বাহুতেই নয়!@Science Bee

উভয় পরীক্ষাতেই তারা দেখেছেন, আয়নায় দেখে বিপরীত বাহু, অর্থাৎ যে বাহুতে চুলকাচ্ছিলো না, সেখানে চুলকানোর মাধ্যমে যে বাহুতে চুলকাচ্ছিলো তা থেমে গেছে, অর্থাৎ বাম বাহু তখন আয়নার দৃশ্যমান প্রভাবে অংশগ্রহণকারীর কাছে ডান বাহু হিসেবে অনুভূত হয়েছিলো।

এই পরীক্ষা থেকে গবেষকরা এটা প্রমাণ করেন, চুলকাতে থাকা বাহু বা পেশির ভিজুয়াল ইল্যুশনের মাধ্যমে বিপরীত বাহুতে আঁচড়ে দিলে তা বাস্তবিক ভাবেই চুলকানো থেকে মুক্তি দেয়, অর্থাৎ চুলকানো থেমে যায়। এই গবেষণা ত্বক ও চর্মরোগ বিষয়ক সমস্যা গুলোর চিকিৎসায় নতুন মাত্রা যুক্ত করবে, কারণ চর্মরোগ সংক্রান্ত রোগ গুলোতে আক্রান্ত স্থানে চুলকানোর ফলে অনেক সময় ইনফেকশন হয় বা রোগটা ত্বকের উপরে আরো ছড়িয়ে যায়। সেক্ষেত্রে এই ‘মিরর স্ক্র্যাচিং’ পদ্ধতি ব্যবহার করে আক্রান্ত স্থানে না চুলকিয়ে তার বিপরীত পাশে চুলকানোর মাধ্যমে এই ইনফেকশন বা আরো ছড়িয়ে পড়ার সমস্যা প্রতিহত করা সম্ভব।@Science Bee

চুলকানো

মজার বিষয় হলো, এই গবেষণার জন্য ২০১৬ সালে এই গবেষণার পেছনে কাজ করা বিজ্ঞানী Christoph Helmchen, Carina Palzer, Thomas Münte, Silke Anders ও Andreas Sprenger পেয়েছেন ইগ নোবেল প্রাইজ (IG Nobel Prize)।

IG Nobel Prize এর মূল কথাই হলো- “আগে হাসুন পরে ভাবুন”। এই সম্মাননাটি প্রতিবছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় সেই সকল গবেষণার জন্য, যেগুলো প্রথমে মানুষকে হাসাবে ও পরে ভাবাবে। এটি মূল নোবেল পুরস্কারের প্যারোডি হলেও ব্যাপারটি কিন্তু মোটেই হাস্যরসাত্মক নয়। হাস্যকর ঘটনা গুলো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণের গবেষণার উপরেই এই পুরস্কারটি দেওয়া হয়।@Science Bee

তথ্য উৎসঃ PLOS ONE

সাদিয়া বিনতে চৌধুরী/ নিজস্ব প্রতিবেদক

Science Bee Daily Science

আপনার অনুভূতি কী?
+1
2
+1
1
+1
4
+1
2
+1
1
+1
0
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.