• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
Science Bee Daily Science

বারমুডা ট্রায়াঙ্গেল: অতিপ্রাকৃত ঘটনা নাকি অন্যকিছু; পর্ব-২

আগস্ট ১০, ২০২০
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » বারমুডা ট্রায়াঙ্গেল: অতিপ্রাকৃত ঘটনা নাকি অন্যকিছু; পর্ব-২

বারমুডা ট্রায়াঙ্গেল: অতিপ্রাকৃত ঘটনা নাকি অন্যকিছু; পর্ব-২

আগস্ট ১০, ২০২০
in ফ্যাক্ট চেক
Science Bee Daily Science

বারমুডা ট্রায়াঙ্গেল-এর রহস্যের উত্তর পাওয়া যায়নি, মানে এই না যে দুর্ঘটনাগুলোকে বিজ্ঞানের আলোকে আলোচনা করা যাবে না। বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা নেই এমন অনেক ঘটনা রয়েছে, যা পৃথিবীতে অনেক বেশি আলোচিত। এমন কিছু জিনিস আছে যার সমাধান আজ পর্যন্ত পাওয়া যায় নি।

বারমুডা ট্রায়াঙ্গেল (ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ) এর মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয়। রহস্য আর আশ্চর্যের নানা কাহিনী প্রচলিত আছে একে ঘিরে। এটি আটলান্টিক মহাসাগরের  একটি ত্রিভুজাকৃতির বিশেষ স্থান, যেখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর অদ্ভুত ভাবে তাদের আর খুঁজে পাওয়া যায় নি, এমনকি কোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন পর্যন্ত কেউ খুঁজে পায় নি।

বারমুডা ট্রায়াঙ্গেল

 

আরওপড়ুন

যাক্কুম গাছের ফল দাবিতে প্রচারিত ছবিগুলো মূলত স্ন্যাপড্রাগন গাছের বীজশুঁটি (Seed pods) এর

হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা ফুটপাতে মানুষের ছায়া ফেলে রেখেছিল কেন?

নিকট আত্মীয়ের রক্ত গ্রহণ – হতে পারে বিরল প্রাণঘাতী রোগ

গাড়ির জ্বালানি হিসেবে পানি ব্যবহার করা যাবে?

এই রহস্যের খোঁজে কয়েকজন রিসার্চার কাজ শুরু করে দেন এবং এমন কিছু প্রমাণ পেয়ে যান, যা ব্যাখ্যা করে বারমুডা ট্রায়াঙ্গেল কেবল রহস্যময় স্থান নয় বরং বেশিরভাগ সময় লেখকরা ও কন্সপিরেসি থিওরিস্টরা বাড়িয়ে অতিরঞ্জিত করে বর্ণনা করেছেন। যার ফলে সাধারণ মানুষরা এই স্থানটিকে অতিপ্রাকৃত বলে ধরে নিয়েছে। প্রথম পর্বে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু রহস্যের কথা জেনেছি, এ পর্বে জানব সেই রহস্যগুলোর সম্ভাব্য ব্যাখ্যা সম্পর্কে!

প্রথম পর্ব পড়ুন এখানেঃ বারমুডা ট্রায়াঙ্গেল: অতিপ্রাকৃত ঘটনা নাকি অন্যকিছু; পর্ব-১

এখন দেখা যাক কিছু সমাধান যা বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন। 

আমেরিকার বিজ্ঞানীরা দাবী করেছেন, বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার জন্য দায়ী ২৭৩ কি.মি. বেগে ধাবমান বিধ্বংসী ঝড়। এই ঝড় সৃষ্টি হয় হেক্সাগোনাল ক্লাউড বা ষড়ভুজাকৃতি মেঘ কুন্ডলী থেকে। বলা হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেল উপর এই হেক্সাগনাল ক্লাউড এমনভাবে জমাট বাঁধে যা থেকে এয়ার বম্ব বা বায়ুবোমা তৈরি হয়। এই বিধ্বংসী ঝড়ের এত ক্ষমতা, যে এটি কোনো সমুদ্রপৃষ্ঠের পানিকে আঘাত করলে ৪০ থেকে ৫০ ফুট উচু স্রোত বা ঢেউ তৈরি করতে পারে যা সমুদ্রের জাহাজকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। আবার আকাশের কোন উড়োজাহাজকে আঘাত হানলে সহজেই তা ধ্বংস হয়ে যেতে পারে এবং গভীর সমুদ্রে হারিয়ে যায়।

এখন প্রশ্ন উঠতে পারে, এতবছর ধরে শত শত জাহাজ উড়োজাহাজ ধ্বংস হয়েছে আর এদের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি কেন?

বারমুডা ট্রায়াঙ্গেল

এর উত্তর হিসেবে দুটি প্রসঙ্গ আলোচনা করা হয়েছে । 

যার প্রথমটি হচ্ছে গলফস্ট্রিম। আমরা জানি সমুদ্রে দুই ধরনের স্রোত রয়েছে, একটি হলো উষ্ণ স্রোত, অপরটি হলো শীতল স্রোত। গলফস্ট্রিম হলো একটি উষ্ণ সমুদ্র স্রোত যা মেক্সিকো উপসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এই স্রোতের বেগ খুব বেশি, তাই একে বলা হয় মহাসমুদ্রের মাঝে এক নদী। বহমান নদীর মতন গলফস্ট্রিমও ভাসমান স্রোতের সাথে সবকিছু প্রবাহিত করে নিয়ে যেতে পারে আর সেই কারণে হয়তো জাহাজ বা উড়োজাহাজের ধ্বংসাবশেষ পানিতে প্রবাহিত হয়ে অন্যত্র চলে যায় এবং কোনদিন খুঁজে পাওয়া যায়নি।

এখন আসি দ্বিতীয় প্রসঙ্গে, যা হচ্ছে পুয়ের্তোরিকোর খাদ বা পুয়ের্তোরিকোর ট্রেঞ্চ। আটলান্টিক মহাসাগরের সবচাইতে গভীরতম খাদ এটি, যা বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে। এটি সমুদ্রের তলদেশে এক সুবিশাল গর্ত, যার গভীরতা প্রায় ২৮,৩৭৩ ফুট। এই গভীরতা থেকে এটা ধারণা করা যায় যে, এই গভীরতায় কোন জাহাজ বা উড়োজাহাজের ধ্বংসাবশেষ গিয়ে এই খাদের মধ্যে জমা হয় তাহলে স্বাভাবিকভাবেই তার খোঁজ পাওয়া সম্ভব নয়।

বারমুডা ট্রায়াঙ্গেল

আরেকটি প্রশ্ন থেকে যায়, কেন এ অঞ্চলে কম্পাস ঠিকভাবে কাজ করে না?

লেখক ডেন কুইজার মনে করেন, এই অঞ্চলে ইলেক্ট্রোম্যাগনেটিক বল কাজ করে বলে নাবিকরা পথ হারায়। আরেকটা কারণ এখানে বলা যায় যে, এই অঞ্চলে সমুদ্র তলদেশে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস আছে, যা জাহাজ ডোবার কারণ বলে দেখা গেছে। পরীক্ষাগারে দেখা গেছে গ্যাসের বুদবুদ পানির ঘনত্বকে কমিয়ে দেয়; হঠাৎ যখন মিথেন গ্যাস উদগীরণ শুরু হয় তখন পানির প্লবতা কমে যায়। এমন পরিস্থিতিতে পানিতে ভাসতে থাকা জাহাজ হঠাৎ করেই ডুবে যায়। ইউএস সরকারের মতে, বারমুডা ট্রায়াঙ্গেল বলে কোনোকিছুর অস্তিত্বই নেই। এই অঞ্চলে অনেক কার্গো জাহাজ চলাচল করে এবং এখানে দুর্ঘটনার পরিমাণ অন্যান্য সমুদ্র অঞ্চল অপেক্ষা বেশি নয়।

এইসব ব্যাখ্যা থেকে বোঝা যায় বারমুডা ট্রায়াঙ্গেলকে রহস্যময় বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা লেখকদের। ফলে বারমুডা ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গেলে পরিণত করে হাজারো কল্পনা ও রহস্যের সৃষ্টি হয় সবার মাঝে।

জাকিয়া খানম তিশা/ নিজস্ব প্রতিবেদক

তথ্যসূত্রঃ হাউ স্টাফ ওয়ার্কস, news.com.au

Science Bee Daily Science

আপনার অনুভূতি কী?
+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
3
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.