• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
Science Bee Daily Science অক্সিজেট-বুয়েটের-গবেষকদের-আবিষ্কার

অক্সিজেট: বিদ্যুৎবিহীন অক্সিজেন সরবরাহের উপায় আবিষ্কার বুয়েটের!

মে ৭, ২০২১
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » অক্সিজেট: বিদ্যুৎবিহীন অক্সিজেন সরবরাহের উপায় আবিষ্কার বুয়েটের!

অক্সিজেট: বিদ্যুৎবিহীন অক্সিজেন সরবরাহের উপায় আবিষ্কার বুয়েটের!

বুয়েটের গবেষকরা অক্সিজেট নামের এমন একটি ডিভাইস তৈরি করেছেন, ক্ষেত্র বিশেষে মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও ডাবল ফ্লোমিটারের সাহায্য নিয়ে এটি প্রয়োজনে ১০০% পর্যন্ত অক্সিজেন কন্সেন্ট্রেশন দিতে পারে।

মে ৭, ২০২১
in প্রযুক্তি
Science Bee Daily Science অক্সিজেট-বুয়েটের-গবেষকদের-আবিষ্কার

আরওপড়ুন

বাংলাদেশের প্রথম স্পেস রকেট; প্রদর্শিত হলো ময়মনসিংহে

মাইক্রোঅ্যালগি ইঙ্ক : পরিবেশবান্ধব 3D প্রিন্টিং এর নতুন সম্ভাবনা!

কোয়ান্টাম বিট সার্কিট: কোয়ান্টাম কম্পিউটার এর নতুন মাত্রা!

ফোটন এর ৪ লক্ষ মেগাপিক্সেলের ছবি দিতে সক্ষম ক্যামেরা বানালো একদল গবেষক

বুয়েটের গবেষকরা অক্সিজেট নামের এমন একটি ডিভাইস তৈরি করেছেন, যা একটি সূক্ষ্ম বাল্ব এর মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে মিনিটে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। যন্ত্রটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার টাকা।
 
ক্ষেত্র বিশেষে মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও ডাবল ফ্লোমিটারের সাহায্য নিয়ে এটি প্রয়োজনে ১০০% পর্যন্ত অক্সিজেন কন্সেন্ট্রেশন দিতে পারে। 
 
হাই ফ্লো নেজাল ক্যানেলার দাম বেশি হওয়ায় এবং ব্যবহারে উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ায় এর ব্যবহার কঠিন হয়ে উঠে। হাই ফ্লো নেজাল ক্যানেলার বিকল্প হিসেবে অক্সিজেট ব্যবহার করা সম্ভব।
দেশে করোনার সংক্রমণ এর শুরুতে অক্সিজেন সরবরাহে নানা সীমাবদ্ধতা দেখা দেয়। আর এই অবস্থা পরিলক্ষিত হওয়ার পর থেকেই মূল উদ্যোক্তা বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক ডক্টর তৌফিক হাসান যন্ত্রটি আবিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন।
অক্সিজেট-বুয়েটের-গবেষকদের-আবিষ্কার
মহামারির এসময়ে উচ্চগতির অক্সিজেন সরবরাহে বিদ্যুৎবিহীন এই যন্ত্রটি অনেক বেশি কাজে দিবে বলে জানিয়েছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে অক্সিজেট। কেননা অনেক সময় রোগীকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে ইনস্ট্যান্ট অক্সিজেনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ইলেকট্রিসিটির সরবরাহ বাধা হয়ে দাড়াতে পারে। এবং এই বাধা কাটিয়ে উঠতেই অক্সিজেট অক্সিজেন সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
অক্সিজেটের কার্যকারিতা পরীক্ষার প্রথম স্টেজে, ৫ জন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। 
সফলতা পাওয়ার পর অক্সিজেনের ঘাটতি আছে এমন ৫ জন রোগীর ক্ষেত্রে অক্সিজেট ব্যবহার করা হয় DMCH (Dhaka Medical College Hospital) এ। দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা যায় অক্সিজেট রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা এক ঘণ্টার মধ্যে গড়ে ১১.২ শতাংশ বৃদ্ধি করে এবং তখন সব রোগীর অক্সিজেন স্যাচুরেশন ১০০% এর কাছাকাছি চলে আসে।
অক্সিজেট-বুয়েটের-গবেষকদের-আবিষ্কার
প্রথম ও দ্বিতীয় দুইটি ধাপ পেরিয়ে তৃতীয় ধাপের অনুমোদন পেলেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ রোবেদ আমিন।
 
বর্তমানে বুয়েটে জরুরিভাবে ৫০ টির মতো অক্সিজেট তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে তৈরি করা হলে এক একটি অক্সিজেটের খরচ পড়বে মাত্র ১৫ হাজার টাকা।
 
দীর্ঘ ১০ মাস সময় ধরে এই যন্ত্রটির জন্য একটি দল কাজ করে আসছে। যন্ত্রটি ব্যবহারে রোগীর অক্সিজেন স্যাচুরেশন বাড়বে প্রায় ১২ ভাগ।
 
অক্সিজেট বানানোর মূল লক্ষ্য ছিল করোনা রোগীদের সাধারণ করোনা ওয়ার্ডেই উচ্চগতির অক্সিজেন সরবরাহ করা। এমনকি ঘরে বসেও সহজে উচ্চগতির অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে অক্সিজেট এর মাধ্যমে। এতে করে সহজেই ICU তে রোগীর চাপ কমানো সম্ভব হবে।
 
বর্তমানে এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তৃতীয় ধাপে সফল হলে, Bangladesh Medical Research Council (BMRC) এবং DGHS অনুমোদনক্রমে দেশের অন্যান্য হাসপাতালে, বৃহত্তর পরিসরে যন্ত্রটি প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এই প্রজেক্টটিতে প্রাথমিকভাবে ফান্ড দিয়েছিলো অঙ্কুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, আইসিটি ডিভিশনের আয়ত্বাধীন এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট একাডেমি এবং পরবর্তীতে মানুষের জন্য ফাউন্ডেশন ও বুয়েট অ্যালুমিনি।
 
সৈয়দ মহিউজ্জামান/ নিজস্ব প্রতিবেদক
Science Bee Daily Science
তথ্যসূত্রঃ tbsnews.net, সময় টিভি
আপনার অনুভূতি কী?
+1
2
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.