• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
সাইন্স বী ডেইলি সাইন্স

ঘূর্ণিঝড় আম্ফানের বিরুদ্ধে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন

মে ২৩, ২০২০
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
সোমবার, মার্চ ৩০, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » ঘূর্ণিঝড় আম্ফানের বিরুদ্ধে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন

ঘূর্ণিঝড় আম্ফানের বিরুদ্ধে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন

মে ২৩, ২০২০
in পরিবেশ
সাইন্স বী ডেইলি সাইন্স

আরওপড়ুন

কার্বন ফাইবার পুনর্ব্যবহারের নতুন পরিবেশবান্ধব পদ্ধতি আবিষ্কার

পরিষ্কার বাতাস ও উজ্জ্বল আকাশ বাড়াতে পারে পৃথিবীর তাপমাত্রা

নদীমাতৃক বাংলাদেশ: নদী বিপর্যয় এবং এর সম্ভাব্য সমাধান

প্লাস্টিকের বিকল্প হিসেবে ডিমের খোসার বায়োপ্লাস্টিক

দেশের দক্ষিণ ও দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় রুপে তান্ডব চালিয়ে মূল ভূখন্ডে গভীর স্থল নিম্নচাপ রূপে প্রবেশ করে আম্ফান। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে ঘূর্ণিঝড়টি রাজশাহী-রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের ফসলের ক্ষয়ক্ষতি করে দূর্বল লঘুচাপে পরিণত হয়েছে।
পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দেশে হয়তো কারো বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারো বা বাসায় পানি ছিল না; সবচেয়ে বাজে অবস্থা হয়েছে তাদের যাদের বাসা বাড়ির চাল বা ছাদ উড়ে গেছে, কিংবা বাসার কিছু অংশ হয়েছে ক্ষতিগ্রস্থ। ঝড়ের ফলে উপকূলের বিভিন্ন ক্ষয়ক্ষতির সংবাদও পাওয়া গেছে কিছু কিছু মাধ্যম থেকে। আসলে সত্য বলতে কি, এসব খুব যে বড় ক্ষতি তাও না, হয়তো সময় পেলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। কিন্তু আমাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত, কারন আমাদের যে সম্ভাব্য ক্ষতি হতে পারতো সেগুলো হয়নি। না,আমরা কোন মানুষ হারাইনি, আমাদের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদের উপর বিশাল কোন ধ্বংসযজ্ঞ চলেনি ইত্যাদি ইত্যাদি।
Science Bee Daily Science
কিন্ত আপনাদের কি একবারও মনে হচ্ছেনা কেন এরকম হয়নি, কেনই বা এত বড় ঝড়ের সামনে থেকেও যে ক্ষতি আশংকা করা হয়েছিল, তার খুব সামান্যই হয়েছে? এর কারণ আসলে আমরা খুব ভাগ্যবান, আমাদের কাছে আছে প্রকৃতির এক অসামান্য উপহার, হ্যা আমাদের সুন্দরবন। ১৩৯৫০০ হেক্টর অঞ্চল জুড়ে বিস্তীর্ণ এ বনভূমি শুধু দুটো দেশের ওয়ার্ল্ড হেরিটেজ বা সেখানে থাকা জনবসতির জীবনধারণের উপায় বা রয়েল বেঙল টাইগারের বাসস্থানই শুধু নয়, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন সকল ঝড় জলচ্ছাসের বিরুদ্ধে চোখের আড়ালে থাকা প্রাকৃতিক রক্ষাকবচ। বরাবরের মতো এবারও সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে ঘূর্ণিঝড় আম্ফান-এর ধ্বংসযজ্ঞ থেকে।
আচ্ছা, প্রশ্ন আসতেই পারে, ঘুর্ণিঝড় তো স্থলভাগে আসলেই দূর্বল হয়ে পড়ে, তবে সুন্দরবনকেই কেন প্রাকৃতিক রক্ষাকবচ বা এই জাতীয় উপাধি দিয়ে আসা হচ্ছে? প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু বৈজ্ঞানিক সমীক্ষা এবং পর্যবেক্ষণের দিকে নজর দিতে হবে। ২৬ ডিসেম্বর ২০০৪ সালে, ভারতের তামিওনাড়ু অঞ্চলে আঘাত হানে এক সুপার সাইক্লোন। তবুও দেখা যায়, পিচাভরম এবং মুথুপেট অঞ্চলে সবচেয়ে কম ক্ষতি করে। কেন জানেন? কারণ সেই অঞ্চল ছিল ঘন ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা। এক্ষেত্রে বিজ্ঞানি স্বামীনাথন, যিনি MSSRF এর প্রধান, বলেন, “আমরা দেখেছি, এই রকম ম্যানগ্রোভ বন অনেকটা বেল্টের মত কাজ করে, ফলে সুনামি বা ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কাটা এরাই সহ্য করে।”
Science Bee Daily Science
আসলে ঘূর্ণিঝড় যখন সামনের দিকে অগ্রসর হয়, তখন নির্দিষ্ট শক্তি নিয়ে এগুতে থাকে। খোলা ভুমিতে আসা মাত্র এটা সঞ্চয় করা শক্তির সমস্তটুকু দিয়ে সামনে থাকা বস্তুটিকে আঘাত করে। ম্যানগ্রোভ বন এর বিশেষ বৈশিষ্ট্য হল, এতে থাকা বড় গাছ এবং ডালপালা খুব ঘনভাবে নিজেদের ভেতর বিন্যস্ত থাকে। খুব স্বাভাবিক ভাবেই ঘনভাবে বিন্যস্ত কিছুতে আঘাত করলে বা সরানোর চেষ্টা করলে বেশি শক্তি ব্যয় হয়। তাই দেখা যায়, সুন্দরবনের উপর দিয়ে যাবার সময় বাতাসের গতিবেগ হঠাৎ করে একটা নির্দিষ্ট হারে কমতে থাকে, যা সাধারণ স্থলভাগে অসম্ভব। তাই আমাদের দিকে ধেয়ে আসা যেকোনো ঘুর্ণিঝড়ের প্রাথমিক ধাক্কা সুন্দরবনের উপরেই পড়ে বলে ক্ষতি সেখানেও হয় বেশি। কিন্তু প্রতিবারই সুন্দরবন নিজের ক্ষয়ক্ষতির পরেও রক্ষা করে যাচ্ছে আমাদেরকে।
ঋভু/ নিজস্ব প্রতিবেদক
Science Bee Daily Science
আপনার অনুভূতি কী?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.