• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
Science Bee/ Daily Science

ম্যানহাটনহেঞ্জ : একটি বিস্ময়কর সৌর ঘটনা

মে ১২, ২০২০
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » ম্যানহাটনহেঞ্জ : একটি বিস্ময়কর সৌর ঘটনা

ম্যানহাটনহেঞ্জ : একটি বিস্ময়কর সৌর ঘটনা

মে ১২, ২০২০
in ইতিহাস
Science Bee/ Daily Science

এটি এমনই এক বিস্ময়কর মুহূর্ত যা সব দর্শককে অবাক করে দেয়। পরিকল্পিত ভাবে নির্মিত শহরের রাস্তার ফাঁকে ফাঁকে সূর্য এক ঐন্দ্রজালিক মুহূর্ত তৈরি করে এবং অসাধারণ আলোর খেলা দেখায়।

না, আমরা ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জের অদ্ভুত সৌর ঘটনার কথা বলছি না। আমরা আধুনিক শহর নিউইয়র্কের ম্যানহাটন স্ট্রিটের অবাক করা সৌর ঘটনা ম্যানহাটনহেঞ্জ এর কথা বলছি, যা ম্যানহাটন সল্টিস নামেও পরিচিত।

আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জ্যোতির্বিজ্ঞানি নীল ডিগ্রাস টাইসন ইংল্যান্ডের উইল্টশায়ারের বিখ্যাত প্রাগৈতিহাসিক স্মৃতিসৌধ স্টোনহেঞ্জের অদ্ভুত সৌর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সর্বপ্রথম ১৯৯৭ সালে ম্যানহাটন স্ট্রিটের সৌরঘটনাকে ম্যানহাটনহেঞ্জ নামে নামকরণ করেন। এই ঐতিহাসিক নামকরণ সম্পর্কে টাইসন বলেন,

 “আমার বয়স যখন ১৫ বছর ছিল তখন আমি জ্যোতির্বিদ জেরাল্ড হকিন্সের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে প্রাগৈতিহাসিক স্মৃতিসৌধ স্টোনহেঞ্জের সৌর ঘটনা দেখতে যাই। যেখানে উদীয়মান সূর্য স্টোনহেঞ্জের বাইরের হিল স্টোনের চূড়ায় এসে মিলিত হয় যা স্টোনহেঞ্জের কেন্দ্র থেকে দেখা যায়। আর ম্যানহাটনের ঘটনায় সূর্য রাস্তার গ্রীডের সাথে মিলিত হয়ে ধীরেধীরে অস্ত যায়। উভয় ঘটনার মধ্যেই আমি মিল খুঁজে পাই তাই আমি এর নামকরণ করি “ম্যানহাটনহেঞ্জ”।”

আরওপড়ুন

সভ্যতার ভিত্তিপ্রস্তর-লোহা এর অতীত থেকে ভবিষ্যত

৩০০০ বছর পুরোনো হারানো ভাষার পুঁথি

পোলোনিয়ামের ইতিহাস : একটি রাজনৈতিক মৌলের উপাখ্যান

এইডস (AIDS) সর্বপ্রথম শিম্পাঞ্জির সাথে যৌন মিলন থেকে ছড়ায়নি!

Manhattanhenge

কীভাবে ম্যানহাটনহেঞ্জ ঘটে ?
প্রায় ২০০ বছর আগে আধুনিক ম্যানহাটনের যে গ্রীড পরিকল্পনা করা হয় যেখানে ম্যানহাটন স্ট্রিটের রাস্তাগুলো উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে গিয়ে “X” আকারে মিলিত হবে। এই পরিকল্পনার ফলে ম্যানহাটন স্ট্রিটে সূর্যের আলোর খেলা দেখানোর জন্য নিখুঁত জায়গার সৃষ্টি হয়। সূর্যাস্তের সময় নিউইয়র্ক সিটির ম্যানহাটনের মূল স্ট্রিট গ্রিডের রাস্তাগুলোর সাথে সূর্য মিলিত হয়ে দিগন্তের নীচে ধীরে ধীরে ডুবে যাওয়ার আগে উঁচু ভবনগুলোর মাঝে বিপরীত দিক হতে এসে “X” আকারে মিলিত হওয়া রাস্তাগুলোকে পুরোপুরি আলোকিত করে। আর সূর্যের এই আলোর খেলাই বর্তমানে ম্যানহাটনহেঞ্জ নামে পরিচিত।

manhattanhenge

কখন এই বিরল ঘটনার দেখা মিলে ?
গ্রীষ্মকাল এবং শীতকালের কাছাকাছি সময়ে প্রতিবছর দু’বার করে সূর্যাস্তের সময় মোট চারবার ম্যানহাটনহেঞ্জ এর দেখা মিলে। প্রথমে সূর্যের অর্ধেক অংশ রাস্তার গ্রীডের সাথে মিলিত হয় এবং পরে সম্পূর্ণ সূর্যই রাস্তার গ্রীডের সাথে মিলিত হয়। ম্যানহাটনের ১৪, ২৩, ৩৪, ৪২ এবং ৫৭ নাম্বার রাস্তা থেকে ম্যানহাটনহেঞ্জ সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। এছাড়া নিউ জার্সি থেকেও ম্যানহাটনহেঞ্জ পরিস্কার ভাবে দেখা যায়। ম্যানহাটনহেঞ্জ অনেকটাই আবহাওয়ার উপর নির্ভরশীল আকাশ যতো পরিস্কার থাকে ম্যানহাটনহেঞ্জ ততো ভালোভাবে দেখা যায়।

উল্লেখ্য ২০২০ সালে মে মাসের ২৯ তারিখ ও জুলাই মাসের ১২ তারিখে ম্যানহাটনহেঞ্জ ঘটবে।

বিপরীত ম্যানহাটনহেঞ্জ
আপনার যদি ভোরবেলায় ঘুম থেকে উঠার অভ্যাস থাকে তাহলে আপনার বিপরীত ম্যানহাটনহেঞ্জ দেখার সুযোগ রয়েছে। প্রতিবছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ভোরবেলা উদীয়মান সূর্য ম্যানহাটনের রাস্তার সাথে মিশে গিয়ে বিপরীত ম্যানহাটনহেঞ্জের সৃষ্টি করে। শীতের পরিষ্কার সকালে বিপরীত ম্যানহাটনহেঞ্জ সাধারণ ম্যানহাটনহেঞ্জের মতোই আলোর খেলা দেখায়।

Manhattanhenge

ম্যানহাটন ছাড়াও শিকাগো, মন্ট্রিয়াল, টরেন্টো, বোস্টন সহ পৃথিবীর অনেক শহরের রাস্তায় এরকম সূর্যের আলোর খেলা দেখা যায়। জ্যোতির্বিদ শেন লারসনের মতে আপনার আশেপাশে কোন রাস্তা যদি পূর্ব-পশ্চিম দিক হতে আসে তাহলে সেই রাস্তায়ও এরূপ আলোর খেলা দেখার সম্ভাবনা রয়েছে। সেই আলোর খেলা দেখার জন্য আপনার সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা প্রয়োজন।

১৮০০ সালে করা ম্যানহাটন স্ট্রিটের গ্রীড পরিকল্পনা এবং ভৌগলিক অবস্থানের ফলে প্রায় ২০০ বছর ধরে নিউইয়র্কের বাসিন্দারা ম্যানহাটনহেঞ্জ উপভোগ করে আসছিল। কিন্তু ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারে বিগত দুই দশক হতে ম্যানহাটনহেঞ্জ একটি বৈশ্বিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার মানুষ ম্যানহাটনহেঞ্জ দেখতে জড় হয়। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ।

তাহমিদ শিহাব / নিজস্ব প্রতিবেদক

Science Bee | Daily Science
আপনার অনুভূতি কী?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.