• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
Science Bee Daily Science

ফল উপকারী, কিন্তু প্রতিদিন কতটুকু ফল খাওয়া উচিত?

জুন ১২, ২০২১
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » ফল উপকারী, কিন্তু প্রতিদিন কতটুকু ফল খাওয়া উচিত?

ফল উপকারী, কিন্তু প্রতিদিন কতটুকু ফল খাওয়া উচিত?

ফল আমাদের জন্য খুবই উপকারী, অনেক পুষ্টিগুণ সম্পন্ন। কিন্তু অতিরিক্ত ফল খাওয়া হতে পারে ডায়রিয়া, ওজন বৃদ্ধি সহ বিভিন্ন রকম সমস্যার কারণ।

জুন ১২, ২০২১
in স্বাস্থ্য ও চিকিৎসা
Science Bee Daily Science

এখন চলছে মধুমাস, সারাদিনই দেখা যায় আম-কাঁঠাল-লিচু-জাম সহ হরেক রকমের ফল খাওয়া হচ্ছে। ফল খুবই উপকারী খাদ্য, যা ভিন্ন পুষ্টিগুণ দিয়ে ভরপুর! স্বাস্থ্যকর ডায়েটের জন্য ফল খুবই গুরুত্বপূর্ণ। ফল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টসহ আরও অনেক গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান।

আমাদের মধ্যে অনেকেই আছে, যারা প্রায়ই ফল ও খাদ্যের পুষ্টিগুণ নিয়ে চিন্তিত থাকে। কারণ, সুষম খাদ্যে কোন কোন উপাদান থাকা প্রয়োজন, তা অনেকেই জানি না! 

ইউনাইটেড স্টেটস-এর এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর প্রতিবেদন অনুসারে, “ফল এমন একটি খাদ্য উপাদান, যা ছাড়া আমরা শরীরের পুষ্টি গুণাগুণ পূর্ণ হবার কল্পনাও করতে পারি না। ফল ভিটামিনের অন্যতম উৎস। ফলের মধ্যে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ‘সি’ রয়েছে।”

ফল-পুষ্টিগুণ-পরিমাণ

আরওপড়ুন

কোরিয়ান বিজ্ঞানীদের ক্যান্সার নিরাময়ের যুগান্তকারী পদ্ধতির আবিষ্কার

চিনি: সু-স্বাস্থ্যের সবচেয়ে বড় অন্তরায়

ক্লোনাল হেমাটোপোয়েসিস কার্ডিওভাস্কুলার রোগের অদৃশ্য কারণ

অতিরিক্ত সোডিয়াম গ্রহণ বাড়ায় হৃদরোগের ঝুঁকি

আচ্ছা, আপনি কি জানেন একজন মানুষের দৈনিক কত গ্রাম ফল খাওয়া প্রয়োজন? 

দৈনিক একজন মানুষ কি পরিমাণ ফল খাওয়া প্রয়োজন, তা নির্ভর করে নিন্মোক্ত বিষয় গুলোর উপরে।

  • উচ্চতা
  • ওজন
  • জেন্ডার/ লিঙ্গ
  • বয়স
  • শারীরিক অবস্থা
  • দৈনন্দিক অ্যাক্টিভিটি/ ব্যায়াম

USDA এর পরামর্শ অনুযায়ী, প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক মহিলার ১.৫-২ কাপ এবং প্রাপ্ত বয়স্ক পুরুষের ২-২.৫ কাপ ফল খাওয়া উচিত। যদি কোনো ব্যক্তির বযস ৬o বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে তার দৈনিক ২ কাপ ফল খাওয়া উচিত। 

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের প্রতিবেদন অনুসারে, ৭ বছর বা তার উপরে বয়স এমন শিশুদের প্রতিদিন ৮ আউন্স চিনি মুক্ত ফলের জুস খাওয়ানো উচিত এবং যেসকল শিশুদের বয়স ১-৩ বছরের মধ্যে তাদেরকে কখনো ৪ আউন্সের বেশি ফলের জুস খাওয়ানো উচিত নয়। কারণ, অতিরিক্ত ফলের জুস খেলে বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে। 

ফল খাওয়ার ভালো ও খারাপ দিকঃ

প্রাকৃতিকভাবে ফলে প্রচুর পরিমাণে ফাইবার এবং শর্করা রয়েছে। তাই অতিরিক্ত ফল খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গবেষণায় দেখা যায়, নিয়মিত ফল গ্রহণ ওজন হ্রাস করতে খুবই সহায়ক। কারণ, প্রাকৃতিকভাবেই ফল কোলেস্টেরল এবং সোডিয়াম মুক্ত থাকে। তাই ওজন বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। 

ফল-পুষ্টিগুণ-পরিমাণ

স্টার্চ ও ফ্যাট জাতীয় খাবারের তুলনায় ফল অধিক উপকারী। কোনো ব্যক্তি যদি ওজন হ্রাস করতে চায়, তাহলে তার উচিত প্রতিদিন কম ক্যালরি যুক্ত ফল খাওয়া।

ভিন্ন ভিন্ন ২ টি সমীক্ষায় দেখা যায়, ২.২% এবং ৩.৫% ব্যক্তি নিয়মিত ফল এবং শাকসবজি গ্রহণ করে। অন্য একটি সমীক্ষায় দেখা যায়, ৩৭% প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ফল এবং সবজি কম খায়। কারণ, তারা মনে করে, ফল এ উপস্থিত চিনি তাদের ওজন বৃদ্ধির কারণ হতে পারে। যেহেতু, প্রাকৃতিকভাবেই ফলে প্রচুর শর্করা থাকে, তাই ফল খাওয়ার পরে ব্যায়াম করা উচিত। অন্যথায়, ফলে উপস্থিত চিনি পরবর্তীতে শরীরে চর্বি হিসাবে জমা হতে পারে। 

ডায়াবেটিস কেয়ার জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, ডায়াবেটিস রোগীদের জন্য সরাসরি চিনির মতো ফলের চিনি ক্ষতিকর নয়।

ফলের মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর রেডিক্যাল থেকে মুক্ত রাখে। সম্প্রতি একটি গবেষণায় দেখা যায়, ফলের তুলনায় চিনি যুক্ত ফলের রস শরীরের ওজন বৃদ্ধিতে খুব সহায়ক। অতিরিক্ত চিনিযুক্ত ফলের জুস শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য খুবই ক্ষতিকর। তাই চিনিমুক্ত ফলের জুস খেতে হবে। 

বিভিন্ন গবেষণা পর্যালোচনা করে দেখা যায়, প্রতিদিন ফল গ্রহণ করলে ৭%হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।ফলের মধ্যে উপস্থিত ফাইবার ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং মানুষকে টাইপ-২ ডায়াবেটিস থেকে রক্ষা করে। ফলের মধ্যে উপস্থিত পলিফেনল রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। 

আমেনা আঁখি/ নিজস্ব প্রতিবেদক

Science Bee Daily Science

তথ্যসূত্রঃ হেলথলাইন, মেডিক্যাল নিউজ টুডে, ইউএসডিএ (USDA)

আপনার অনুভূতি কী?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.