• লেটেস্ট
  • ট্রেন্ডিং
  • সবগুলো
Science Bee Daily Science

রোগাক্রান্ত গাছের চিকিৎসায় সিল্কের তৈরি মাইক্রোনিডল

জুলাই ৯, ২০২০
সায়েন্স science bee science news

নতুন বছরে সায়েন্স বি’র সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট

জানুয়ারি ২৮, ২০২৬
বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

বিইউএফটি তে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫!’

নভেম্বর ৮, ২০২৫
মহাকাশ science bee science news

বাংলাদেশ মহাকাশ গবেষণাগার স্পারসো; গঠনতান্ত্রিক প্রহসনের চূড়ান্ত রূপ

সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশ science bee science news

বাঁশ থেকেই তৈরি হবে পরিবেশবান্ধব স্বচ্ছ কাঁচ

সেপ্টেম্বর ১৮, ২০২৫
থোরিয়াম science bee science news

থোরিয়াম-229 নিউক্লিয়ার ঘড়ি: ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা

সেপ্টেম্বর ৪, ২০২৫
ক্যান্সারের science bee science news

কোল্ডওয়াটার ক্রিক; শৈশবের তেজস্ক্রিয়তার ছায়ায় ক্যান্সারের ঝুঁকি

সেপ্টেম্বর ১, ২০২৫
সহযোগিতার science bee science news

নেতৃত্বে প্রতিযোগিতা ও সহযোগিতার প্রভাব: নতুন অনুসন্ধান

আগস্ট ২৭, ২০২৫
জরায়ুতে science bee science news

জরায়ুতে নয়, ভারতীয় এক নারীর লিভারে বেড়ে উঠছিল ভ্রূণ

আগস্ট ২০, ২০২৫
যুক্তরাজ্যে science bee science news

যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে জন্ম নিল আঁটটি সুস্থ শিশু

আগস্ট ১৮, ২০২৫
মহাবিশ্বের science bee science news

প্রথমবারের মতো ল্যাবে তৈরি হলো মহাবিশ্বের প্রথম গঠিত অণু

আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশে science bee science news

বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় বাংলাদেশে তৈরি হলো পরিবেশবান্ধব ‘উভচর বাড়ি’

আগস্ট ৮, ২০২৫
শিকার science bee science news

প্রায় ১.২ কোটি বছর আগে শিকার এর রোমহর্ষক বর্ণনা পুনর্নির্মাণ করলেন গবেষকরা

আগস্ট ৬, ২০২৫
ব্লগে লিখুন
প্রশ্ন করুন
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
হোম
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ
  • টপিকস
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • ২১ শতক
  • প্রযুক্তিNew
  • স্বাস্থ্য ও চিকিৎসা
    • করোনাভাইরাস
  • মহাকাশবিজ্ঞান
  • পরিবেশ
  • অন্যান্য
    • ফ্যাক্ট চেক
    • উদ্যোগ
    • তারুণ্য
    • ক্যাম্পাস টাইম
    • টিপস
    • দেশান্তর
    • বইয়ের দুনিয়া
    • ইতিহাস
    • আত্মউন্নয়ন
    • গেমস এন্ড সফটওয়্যার
কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
বিজ্ঞান সংবাদ

Home » রোগাক্রান্ত গাছের চিকিৎসায় সিল্কের তৈরি মাইক্রোনিডল

রোগাক্রান্ত গাছের চিকিৎসায় সিল্কের তৈরি মাইক্রোনিডল

জুলাই ৯, ২০২০
in পরিবেশ, প্রযুক্তি
Science Bee Daily Science

একটি ড্রোন টমেটো বাগানের উপর ঘুরছে এবং ইওয়ান্টেং চাও স্মার্টফোনের সাহায্যে এটি নিয়ন্ত্রন করছে। ড্রোনটির সাথে কৃত্রিম গান মেশিন সংযুক্ত অবস্থায় আছে যার ভিতরে অনেকগুলো ছোট ছোট সূচঁ আছে। চাও ফোনের সাহায্যে পরিচালনা করে মেশিনটিকে এবং তার আদেশেই সূচঁগুলো ড্রোন থেকে এসে টমেটো গাছের কান্ডে বিদ্ধ হয়ে বিলীন হয়ে যায়।

চাও হাসলেন। তিনি মূলত টমেটো গাছের কান্ডে সূচঁটি বিদ্ধ করার চেষ্টা করতে করতে এক সপ্তাহ অতিবাহিত করেছেন। তিনি বলেন, “বেশির ভাগ সময়ই আমি এটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি।”

চাও ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এম আই টি-র একজন প্রকৌশলী যিনি বায়োমেটেরিয়াল নিয়ে কাজ করছেন। ড্রোনে ছিল এক ধরনের সূচঁ যা তার দল উদ্ভিদের মধ্যে ওষুধ প্রয়োগ করার জন্য ডিজাইন করেছে। এটি ছিলো তার পরীক্ষামূলক উড্ডয়ন।

 

আরওপড়ুন

কার্বন ফাইবার পুনর্ব্যবহারের নতুন পরিবেশবান্ধব পদ্ধতি আবিষ্কার

বাংলাদেশের প্রথম স্পেস রকেট; প্রদর্শিত হলো ময়মনসিংহে

মাইক্রোঅ্যালগি ইঙ্ক : পরিবেশবান্ধব 3D প্রিন্টিং এর নতুন সম্ভাবনা!

পরিষ্কার বাতাস ও উজ্জ্বল আকাশ বাড়াতে পারে পৃথিবীর তাপমাত্রা

মানুষের মতো গাছপালাও অসুস্থ হয়। কোভিড-১৯ যেমন মানুষকে অসুস্থ করে ফেলছে এবং মানুষ মারা যাচ্ছে তেমনি গাছপালার রোগের মহামারীও অন্যান্য ফসলের ঝোপ এবং কলা, কমলা ইত্যাদির গোটা বন উজাড় করে ফেলে। মূলত গাছের রোগের চিকিৎসার জন্য কৃষকরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে।

Science Bee Daily Science

যেসব রোগের জীবানু উদ্ভিদের মাঝে বিস্তার করে সেসব জীবানুকে কিছু কেমিক্যাল স্প্রে টার্গেট করে ধ্বংস করে ফেলে। আবার কিছু স্প্রে সেইসব জীবানু বহনকারী পোকাকে ধ্বংস করে। চাও উল্লেখ করেন, “প্রায় ৫ শতাংশেরও কম কেমিক্যাল উদ্ভিদের অভ্যন্তরে যায়।” এছাড়া বাকি কেমিক্যাল গুলো চারপাশের মাটি এবং জলে মিশে যায়।

বেনেডেটো ম্যারেলি, এম আই টি-র একজন প্রকৌশলী ও চাও এর টিমমেট, বলেন, “এটি পরিবেশ বা মানব স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।” তবে স্প্রে কখনো কখনো কিছু রোগ নিরাময় করতে পারে না কারন ওষুধ কখনোই গাছের সঠিক অংশগুলো তে পৌছাতে পারে না।

Science Bee Daily Science

গাছে ওষুধ প্রয়োগ করার জন্য কৃষকদের আরও সুনির্দিষ্ট উপায়ের প্রয়োজন। ম্যারেলি এবং চাও আশা করেন যে তাদের উদ্ভাবিত সিস্টেমটি হয়তো ঠিকভাবে কাজ করবে। তারা এটির নাম দিয়েছেন “ফাইটোইঞ্জেক্টর”।

রেশমের মতোই তীক্ষ্ণ

ফাইটোইঞ্জেক্টর একটু ভিন্ন ধরনের। এটি খুব ভিন্নভাবে উদ্ভিদের মাঝে ওষুধ সরবরাহ করে। এটি বিশেষভাবে নির্মিত ক্ষুদ্র ক্ষুদ্র সূচঁ যা উদ্ভিদের কান্ড ছিদ্র করে গেঁথে যাওয়ার মাধ্যমে ওষুধ ছড়িয়ে দেয়।

চিকিৎসা প্রকৌশলীরা ইতোমধ্যে মানুষের জন্যও এইরকম সূচঁ তৈরি করেছেন যা ব্যথামুক্ত এবং সহজেই ব্যবহারযোগ্য। ব্যান্ডেজ যেমন ত্বকের সাথে লেগে থাকে তেমনি এগুলোও একজন ব্যক্তি ত্বকের সাথে লাগিয়ে রাখতে পারবে।

চাও এবং ম্যারেলি সিদ্ধান্ত নিয়েছেন এগুলো যদি মানুষের জন্য কাজ করে তবে গাছের জন্য কেন নয়?

তারা এই সূচঁগুলো সিল্ক দিয়ে তৈরি করেছে। আমাদের দৈনন্দিন জীবনে বেশির ভাগ সিল্কই নরম কাপড়। তবে উপাদানটি মেডিক্যাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ম্যারেলি বলেন, “সিল্কের সূচঁগুলো প্লাস্টিকের মতো দেখতে”। তবে প্লাস্টিকের মতো হলেও জীবন্ত দেহের ক্ষেত্রে এটি অনুকূল।

Science Bee Daily Science

এম আই টি টিম খুব তাড়াতাড়ি সমস্যায় পড়েছিল কারন এই রকম সিল্কের তৈরি ক্ষুদ্র সূঁচগুলো মানুষের ক্ষেত্রে কাজ করলেও গাছগুলিতে কাজ করে না এবং সূঁচগুলো ঠিকভাবে বিলীন হয় না। ঠিকভাবে বিলীন করার জন্য এটির আরও পানির অনু দরকার ছিল। এটি তৈরি করাতে চাও এর দলকে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছিল।

বিভিন্ন আকৃতির ফাইটোইনজেক্টর বিভিন্ন ধরনের গাছের উপর প্রয়োগ করা হয়েছিল। তারা পরীক্ষা করেছিলেন ওষুধগুলো প্রতিটি গাছের মধ্যে কতটুকু কার্যকরী এবং ওষুধগুলো শিকড় বা পাতাগুলোতে ঠিকমতো পৌছাতে পারছে কিনা। এই পরীক্ষাগুলোতে দেখা যায় যে ছোট সূঁচগুলো বেশ কার্যকরী।

উচ্চ-প্রযুক্তি চাষ

এই প্রাথমিক পরীক্ষাগুলোতে গবেষকরা ট্যুইজার বা তাদের হাত দিয়ে সূচঁগুলো প্রয়োগ করতেন গাছের উপর। তবে বিশাল জায়গার ক্ষেত্রে এই সূচঁগুলো প্রয়োগ করা সময়সাপেক্ষ ব্যাপার এবং ব্যয়বহুল হবে। কিন্তু ড্রোনের সাহায্যে এটা তুলনামূলক সহজে সম্ভব।

এরপরেও কিছু সমস্যা আছে। চাও বলেন তার লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল। প্রকৃত খামারে ড্রোনগুলো বাতাস, বৃষ্টিপাত এবং অন্যান্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। ছোট সূচঁ দিয়ে কাণ্ডগুলোর অনুসন্ধান এবং ছিদ্র করা স্পষ্টভাবেই একটি চ্যালেঞ্জিং ব্যাপার।

যদিও ফাইটোইঞ্জেক্টর অন্যান্য ক্ষেত্রেও কাজ করে। মূল্যবান গাছগুলোর জন্য কৃষকেরা হাত দ্বারাও সূচঁ গুলো প্রয়োগ করার জন্য রাজি। এমনকি সূচঁগুলো প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। এগুলো উদ্ভিদের জিনকে সংশোধন করতে পারে। এই ধরনের পরিবর্তন গাছগুলোকে আরও উৎপাদনশীল এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে সক্ষম করে তুলতে পারে।

Science Bee Daily Science

কিংসন ওয়ে নামক একজন বায়োইঞ্জিনিয়ার আছেন যিনি এই গবেষণায় অংশ নেন নি তবে তিনিও এই ধারণার সাথে পরিচিত। তিনি নর্থক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে কর্মরত। তার দলও উদ্ভিদের জন্য মাইক্রোনিডল/ ক্ষুদ্র ক্ষুদ্র এই সূচঁগুলো তৈরির কাজ করছে।

ওয়ে মুগ্ধ হয়েছিলেন কারন এম আই টি টিম এর মাধ্যমে ওষুধ সরবরাহ করতে সক্ষম হয়েছিল এবং সেগুলো শুধু কান্ডে নয় বরং বিস্তৃতভাবে উদ্ভিদের সব অংশে কাজ করতে সক্ষম ছিলো। এই সিল্ক মাইক্রোনিডলগুলোর অনেক রকম ব্যবহারযোগ্যতা আছে।

একটি গাছের যে পরিবহন অংশগুলো পুষ্টি গ্রহণ করে সেই অংশগুলো খুব সূক্ষ্ম। তিনি আরও বলেন, “যদি কোনো সূচঁ সেটির নিশানা হারিয়ে ফেলে তবে সেই সূচঁটি আর কাজ করবে না।” এছাড়াও, এম আই টি টিম কেবলমাত্র সাইট্রাস(লেবু), টমেটো এবং তামাক উদ্ভিদের মধ্যে পরীক্ষা করেছে। ওয়েই আশা করেন এই কৌশলটি অন্য ক্ষেত্রেও কাজ করবে।

ম্যারেলি জানিয়েছেন তাদের এই সিস্টেমটি আরও উন্নত করতে হবে। তিনি বলেন, “বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কেবল মানুষের জন্য নয়, উদ্ভিদেরও প্রযুক্তির অনেক প্রয়োজন আছে।”

 

শামসুন নাহার প্রিয়া/ নিজস্ব প্রতিবেদক

Science Bee Daily Science

আপনার অনুভূতি কী?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Science Bee Online

Science Bee Online

বিজ্ঞান, প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

footer_logo    

বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর একটি অন্যতম অনুষঙ্গ প্রোগ্রাম। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার আইনত ও নৈতিকভাবে বেআইনি।

   

যা গুরুত্বপূর্ণ


  • যোগাযোগ করুন
  • প্রশ্ন ভাণ্ডার
  • বী ব্লগ
  • অফিসিয়াল পেইজ

আরও…


  • আমাদের সম্পর্কে
  • যুক্ত হোন
  • অফিসিয়াল গ্রুপ
  • আমাদের টীম

প্রধান সম্পাদক


মবিন সিকদার

 

বার্তা সমন্বয়ক


দিদারুল ইসলাম
সাদিয়া বিনতে চৌধুরী

 
 

© Science Bee Bangladesh. 2020 All rights reserved.

Designed & Developed By Mobin Sikder

কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়নি
সবগুলো রেজাল্ট দেখুন
  • ২১ শতক
  • অন্যান্য
  • আত্মউন্নয়ন
  • ইতিহাস
  • গেমস এন্ড সফটওয়্যার
  • টিপস
  • তারুণ্য
  • দেশান্তর
  • ফ্যাক্ট চেক
  • বইয়ের দুনিয়া
  • উদ্যোগ
  • ক্যাম্পাস টাইম
  • টপিকস
  • জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • মহাকাশবিজ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • করোনাভাইরাস

Copyright © 2020 Science Bee.