স্ত্রী মশা মানুষের রক্ত খেলেও পুরুষ মশা মানুষের রক্ত খায় না কেন এবং এদের খাদ্য কী ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
6,218 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (54,300 পয়েন্ট)
পূনঃট্যাগযুক্ত করেছেন

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
স্ত্রী মশাও, পুরুষ মশার মতো কান্ডের রস বা ফুলের নেক্টার খেয়ে বেঁচে থাকতে পারত কিন্তু ডিম গঠন করার জন্য স্ত্রী মশার মানুষের রক্তের প্রয়োজন পড়ে। নেক্টার খেয়ে শক্তি পেলেও উজেনেসিসের (ডিম্বাণু তৈরি হওয়ার পদ্ধতি) জন্য যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড গুলোর দরকার তা নেক্টার থেকে পায় না। তাই পরিণত স্ত্রী মশা রক্ত থেকে প্রোটিন ও অন্যান্য পুষ্টি সংগ্ৰহ করে নেয়। লার্ভা দশায় যে জলে তারা থাকে (যেমন: ক্ষেতের পচা জল) সেখান থেকে তারা পুষ্টি উপাদান পেয়ে থাকে।
0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
অনেকেই মনে করে থাকেন মশার মূল খাবার রক্ত, আসলে বিষয়টি তা নয়। শুধুমাত্র স্ত্রী মশাই রক্ত পান করে, যখন তার পেটে ডিম আসে। রক্তে থাকা প্রোটিন তার ডিম থেকে ফুটে লার্ভা বের হতে সহায়তা করে। মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা তৈরি হয় না। পুরুষ মশা রক্ত পান করে না। পুরুষ এবং স্ত্রী মশার মূল খাবার উদ্ভিদ এবং ফলের রস।
একটি পূর্ণাঙ্গ স্ত্রী মশা পুরুষের সঙ্গে মিলিত হওয়ার এবং রক্ত খাওয়ার দুই থেকে চার দিনের মাথায় পানি এবং পানির পাত্রে ডিম পাড়ে। ডিমগুলো পানিতে পড়ার তিন থেকে চার দিনের মধ্যে ফুটে লার্ভা বের হয়। লার্ভা পানিতে ছোট্ট পোকার মতো দেখতে এবং চঞ্চলভাবে ঘুরে বেড়ায়। তাপমাত্রা ভেদে লার্ভা অবস্থায় এরা ৭-১০ দিন থাকে। লার্ভা থেকে মশাটি পিউপা তে রূপান্তরিত হয়। পিউপা এক থেকে দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়।
0 টি ভোট
করেছেন (180 পয়েন্ট)
বাংলাদেশে এ পর্যন্ত ১২৩ প্রজাতির মশা শনাক্ত হয়েছে। বিগত কয়েক বছরের গবেষণায় আমরা ঢাকা শহরে পেয়েছি ১৪ প্রজাতির মশা, যার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কিউলেক্স প্রজাতি। ঢাকা শহরের মশার ৮০ ভাগেরও বেশি পাওয়া যায় কিউলেক্স মশা। দ্বিতীয় অবস্থানে আছে এডিস মশা, যেটি ডেঙ্গু রোগের বাহক। কিউলেক্স মশা এবং এডিস মশার চরিত্র এবং আচরণ ভিন্ন।

 

কিউলেক্স মশা নোংরা পানি বিশেষ করে ড্রেন, ডোবা, নর্দমা এবং পচা জলাধারে হয়ে থাকে। সারাবছর এদের পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে এদের প্রাদুর্ভাব চরমে পৌঁছায়। শুষ্ক মৌসুমে যখন বৃষ্টিপাত থাকে না তখন ড্রেন, ডোবা, নর্দমার পানি পচে যায় এবং পানি আটকে যায়। পচে যাওয়া বদ্ধ পানিতে কিউলেক্স মশার প্রজনন হয় সবচেয়ে বেশি। তাই বাংলাদেশে ডিসেম্বর-মার্চ পর্যন্ত এ মশার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়।

ডেঙ্গুর বাহক এডিস মশা জন্মায় পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে। শুষ্ক মৌসুমে এদের খুব কম পাওয়া গেলেও বর্ষাকাল বিশেষ করে জুন-অক্টোবর পর্যন্ত এদের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এ সময়টায় বাংলাদেশে ডেঙ্গু রোগ বেশি হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
4 টি উত্তর 1,031 বার দেখা হয়েছে
30 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 2,392 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,691 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,356 জন সদস্য

106 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 106 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...